রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ঈদ সালামির প্রলোভনে শিশু অপহরণ, ধর্ষণের পর হত্যা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজশাহীতে ঈদ সালামি দেওয়ার নাম করে আনিকা (৯) নামের এক শিশুকে অপহরণের পর ধর্ষণ করে হত্যা করা হয়েছে। সোমবার (৩ জুলাই) সকাল ৬টায় নগরীর ছোটবন গ্রাম এলাকার খোরশেদের মোড়ের এক পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে একই দিন ভোর সাড়ে ৪টায় নাটোর জেলা থেকে অপহরণকারী পলাশকেও গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যমতে ওই পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে ঈদ সালামি দেওয়ার নাম করে নওদাপাড়া বাজার থেকে অপহরণ করা হয় আনিকাকে। এই ঘটনায় শিশুর বাবা আরএমপির শাহমাখদুম থানায় নিখোঁজের ডায়েরি করেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর নওদাপাড়া এলাকা থেকে ঈদ সালামি দেওয়ার কথা বলে শিশুটিকে নির্জন জায়গায় নিয়ে যায় পলাশ। পরে শিশুটিকে ধর্ষণ করে। এরপর শিশুটিকে গলাটিপে হত্যা করে লাশ পুকুরের ধারে কাঁদায় পুঁতে রাখে। রোববার স্থানীয় একটি স্বর্ণের দোকানে গিয়ে শিশু আনিকার কানের দুলটি বিক্রি করে নাটোর পালিয়ে যায় পলাশ।

পরে গোপন তথ্যের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহয়তায় আরএমপির শাহমাখদুম থানা পুলিশ নাটোর জেলা থেকে হত্যাকারী পলাশকে গ্রেপ্তার করে।

শাহমাখদুম থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম কালবেলাকে জানান, এ ঘটনায় শিশুর বাবা থানায় একটি জিডি করেন। এরপর থেকেই পুলিশ ব্যাপক তৎপরতা চালাতে থাকে শিশুটিকে উদ্ধারে। পরে গোপন তথ্যের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহয়তায় আরএমপির শাহমাখদুম থানা পুলিশ নাটোর জেলা থেকে হত্যাকারী পলাশকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমাখদুম জোনের উপপুলিশ কমিশনার নূর আলম সিদ্দিকী জানান, আটক পলাশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। আর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X