পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

জাল ভোট হলে চাকরিচ্যুত হবেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা, জানালেন ইসি

মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি মো. আহসান হাবিব। ছবি : কালবেলা
মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি মো. আহসান হাবিব। ছবি : কালবেলা

নির্বাচন কমিশনার (ইসি) মো. আহসান হাবিব খান বলেছেন, একটা যদি জাল ভোট পড়ে প্রমাণ সাপেক্ষে সেই কেন্দ্রের ভোট বন্ধ হবে। শুধু বন্ধ নয় সেই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার চাকরিচ্যুত হবেন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে পিরোজপুর ও ঝালকাঠি জেলার রির্টানিং অফিসার, সহকারী রির্টানিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার আহসান হাবিব বলেন, আমরা দেখাতে চাই গ্রহণযোগ্য এবং উৎসবমুখর পরিবেশে সুন্দর একটি নির্বাচন। এ পর্যন্ত আমরা ১৩শ নির্বাচন করেছি। সেখানে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভূতপূর্ব কাজ করেছে। এটা আমাদের গর্বের বিষয়। এবার তারা সবার সামনে আশ্বস্থ করেছে, তারা একটি উদাহরণ সৃষ্টি করবে; ভবিষ্যতে যেন সবার অনুকরণীয় একটি নির্বাচন হয় সেটা উপহার দেবে। এ ছাড়া নির্বাচনে দুষ্কৃতকারীদের কোনো ছাড় নেই। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। ভোটাররা যাকে খুশি তাকে ভোট দেবেন।

পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান সভায় সভাপতিত্ব করেন।এতে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বিউটি বেগমের

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

কাতারে সমুদ্রপথে নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক ঘোষণা

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

গাজার যুদ্ধের আরেক শিকার অপরিণত নবজাতকেরা

কাজ করে কুল পাচ্ছেন না জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

রাষ্ট্রের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার মধ্যে ভারসাম্যের আহ্বান আনসারের

মেসিহীন মায়ামির জয়, অভিষেকেই নজর কাড়লেন কাসেমিরো

অসম্পূর্ণ কাজ শতভাগ দেখিয়ে চূড়ান্ত বিল উত্তোলন

চীনে আঘাত হেনেছে টাইফুন ‘নৌল’

১০

সুবিধা চেয়ে আদালতে পলক / আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম

১১

যুক্তরাষ্ট্রকে যুদ্ধে সহায়তা করলে যুক্তরাজ্যেও হামলার হুমকি ইরানের

১২

এক গ্রাম থেকেই ৮ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

১৩

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সাঙ্গু নদীতে ভেসে উঠল নিখোঁজ পর্যটকের মরদেহ

১৫

টানা ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৬

দেশ সংস্কার না করে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

ট্রাকচালক হোসেন হত্যা: হাসিনা-পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট

১৮

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

১৯

রাষ্ট্রপতি নির্বাচন / তিন কারণে পছন্দের শীর্ষে মির্জা ফখরুল

২০
X