ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৯ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

অতি উৎসাহী হয়ে জাল ভোট দিতে নিষেধ করলেন নিজাম হাজারী

নির্বাচনী গণসংযোগে ফেনীতে নিজাম উদ্দিন হাজারী। ছবি : কালবেলা
নির্বাচনী গণসংযোগে ফেনীতে নিজাম উদ্দিন হাজারী। ছবি : কালবেলা

ফেনী-২ আসনে নৌকার প্রার্থী ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করছেন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে যান তিনি।এ সময় এক পথসভায় তিনি বলেন, অতি উৎসাহী হয়ে জাল ভোট এবং বিশৃঙ্খলার চেষ্টা করবেন না। আমি জাল ভোটের এমপি হতে চাই না।

তিনি আরও বলেন, গত ১৫ বছর আওয়ামী লীগ সরকার সারা দেশের ন্যায় ফেনীতে ব্যাপক উন্নয়ন করেছে। এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে সব ভেদাভেদ ভুলে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

নিজাম উদ্দিন বলেন, আমি নির্বাচিত হলে এ এলাকার সব অসমাপ্ত কাজ সমাপ্ত করব। ভোটাররা ৭ তারিখ সারা দিন নৌকা মার্কায় ভোট দেবেন। আপনারা সবাই ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে যাকে খুশি তাকে ভোট দিবেন। অতি উৎসাহী হয়ে কোনো কাজ করবেন না। আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। এবারের নির্বাচন একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে।

তিনি বলেন, আমি আপনাদের কাছে আজ শূন্য হাতে এসেছি। আমার আজ দেওয়ার কিছু নেই। এ সময় তিনি ভোটারদের কাছে ভোট চান।

এ সময় ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্লাহ বিকম, সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফছার আপন, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাকা, ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাফর উল্লাহ ভূঞা সঙ্গে ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১০

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১১

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১৩

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১৪

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১৫

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৬

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১৭

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৮

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৯

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

২০
X