কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ১০:০৩ এএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১০:১৯ এএম
অনলাইন সংস্করণ

চকরিয়ায় লেগুনা-বাসের সংঘর্ষে নিহত ৪

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় লেগুনা ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরও ৮ জন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে চকরিয়ার হারবাং ইউনিয়নের উত্তর হারবাংয়ের কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ এসআই খোকন কান্তি রোদ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন হারবাং উত্তর করমহরীপাড়ার মোস্তাক আহমদের ছেলে রিদুয়ান, একই ইউনিয়নের সামাজিকপাড়ার রশিদ আহমেদ ছেলে আবু বক্কর, বাদশা মিয়ার ছেলে জয়নাল আবেদীন ও বত্তাতলীর মোজাফফর আহমদের ছেলে মহিউদ্দিন। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি হাইওয়ে পুলিশ।

খোকন রোদ্র জানান, কক্সবাজারমুখী জাকির ট্রাভেলসের একটি বাস হারবাং এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে গিয়ে চার যাত্রী নিহত হন। আহত হয়েছেন অন্তত ৮ জন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যানচলাচল ব্যহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং গাড়ি দুটি জব্দ করে। বাসটি আনন্দ ভ্রমণে আসা যাত্রীদের বহন করছিল।

তিনি আরও জানান, মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারে হস্তান্তর করা হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X