মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

উদ্বোধনের আগেই স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন

আগুনে পুড়ে যাওয়া নির্বাচনী ক্যাম্প। ছবি : কালবেলা
আগুনে পুড়ে যাওয়া নির্বাচনী ক্যাম্প। ছবি : কালবেলা

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমনের নির্বাচনী কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সুমনের সমর্থকরা। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (২৭ ডিসেম্বর) ভোরে নগরীর ইপিজেড থানার মাইলের মাথা এলাকায় আব্দুল মাবুদ সওদাগরের বাড়ির পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্যালয়টি ওই আসনের স্বতন্ত্র প্রার্থী (কেতলি মার্কা) জিয়াউল হক সুমনের। বুধবার বিকেলে কার্যালয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের কথা ছিল। এরইমধ্যে কার্যালয়ে ত্রিপল টানানোসহ অবকাঠামো নির্মাণের কাজ শেষ করে বাসায় ফিরেছিলেন কর্মীরা। এরপর বুধবার ভোরে নির্বাচনী কার্যালয়ে কেউ ছিলেন না। এ সময় আগুন লাগার খবর পেয়ে সেখানে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। তারাই আগুন নেভান। আগুনে ক্যাম্পের দক্ষিণ ও পূর্বপাশের একটি অংশ পুড়ে গেছে। আগুনে পুড়ে গেছে নির্বাচনী ক্যাম্পের ত্রিপল, পোস্টার, ব্যানার।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী এবং চসিকের ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন বলেন, আমি কোনোভাবেই সংঘাত-সহিংসতার পক্ষে নই। প্রধানমন্ত্রীর নির্দেশে ও এলাকার আপামর মানুষের ভালোবাসাকে পুঁজি করে প্রার্থী হয়েছি। যেখানেই যাচ্ছি নেতাকর্মীদের একটাই কথা বলি, মার দিলে মার খেতে। মারামারি ও অগ্নিসন্ত্রাস থেকে দূরে থাকতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১০

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১১

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১২

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৩

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৫

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৬

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৭

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৮

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৯

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

২০
X