বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় জামালপুর আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু। ছবি : সংগৃহীত
জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু। ছবি : সংগৃহীত

জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবুকে প্রধান আসামি করে ২৫ জনের নামোল্লেখ করে আরও ২০-৩০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

জামালপুর-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন বাবু।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে জামালপুর সদর উপজেলার শাহবাজপুরের জাকির হোসেন নামে নৌকা মার্কার এক সমর্থক এ মামলা দায়ের করেন।

মামলার বাদী জাকির হোসেন কালবেলাকে জানান, মামলায় যাদের আসামি করা হয়েছে তারা সবাই বুধবার নৌকার প্রচার কেন্দ্রে এবং কর্মীদের হত্যার উদ্দেশ্যে হামলা করেন।

স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজানুর প্রধান নির্বাচনী এজেন্ট ও সমন্বয়কারীসহ ২৫ জনের নামে মামলার বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু বলেন, বিএনপি কর্মী আর নৌকার সমর্থকদের মধ্যে আঞ্চলিক একটা মারামারির ঘটনায় আমাকেসহ স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজানুর নির্বাচনী কর্মকর্তা ও কর্মী সমর্থকদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থী রেজানুর ঈগলের বিজয় নিশ্চিত জেনে তারা হতবিহ্বল হয়ে পড়েছে। এ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি।

জামালপুর সদর থানার ওসি মোহাম্মদ মহব্বত কবির কালবেলাকে জানান, বুধবার উপজেলার শাহবাজপুরে নৌকা মার্কার ছয় কর্মী আহত হওয়ার ঘটনায় একটা মামলা হয়েছে। মামলার তদন্ত শুরু হয়েছে।

এর আগে বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে জামালপুর সদর উপজেলার শাহবাজপুরে নৌকার প্রচার কেন্দ্রে হামলা করে স্থানীয় কয়েক যুবক এসময় নৌকার কর্মী হিসেবে পরিচিত ছয়জন আহত হলে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলাকারীরা একই এলাকার বিএনপি কর্মী হিসেবে পরিচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১১

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১২

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১৩

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৪

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১৫

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১৬

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১৭

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৮

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১৯

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

২০
X