কালবেলা প্রতিবেদক,পাবনা
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

পাবনা-৩ আসনে ইউএনও, এএসপিকে নিয়ে আপত্তি

পাবনায় সড়কে নির্বাচনী পোস্টার। ছবি : কালবেলা
পাবনায় সড়কে নির্বাচনী পোস্টার। ছবি : কালবেলা

পাবনা-৩ আসনে (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) নৌকার প্রার্থীর পক্ষে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া নির্বাচনকে প্রভাবিত করতে প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসার নিয়োগে অনিয়মের অভিযোগও করা হয়েছে।

এসব অভিযোগ করে প্রতিকার চেয়ে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে পাবনা জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন পাবনা-৩ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ মাস্টার। এর আগে সম্প্রতি ইউএনও ও চাটমোহর সার্কেলের বিরুদ্ধে নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর অভিযোগ করেন তিনি।

লিখিত অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর দাবি, প্রতীক বরাদ্দের পর থেকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রেদুয়ানুল হালিম এবং সহকারী পুলিশ সুপার হাবিবুল ইসলাম (চাটমোহর সার্কেল) নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। তারা নৌকার প্রার্থীর পক্ষে কাজ করছেন। তারা দায়িত্বে থাকলে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে তাদের দ্রুত পরিবর্তন করা প্রয়োজন। এ ছাড়া চাটমোহর, ফরিদপুর ও ভাঙ্গুড়া উপজেলার প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসারদের নিয়োগে অনিয়ম হয়েছে। ফলে তারাও নৌকার প্রার্থীর পক্ষে কাজ করছেন। তাদের কারণে নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বজায় থাকবে না। এ জন্য তাদের বিরুদ্ধেও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি।

এ বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রেদুয়ানুল হালিম বলেন, ‘অভিযোগের বিষয়ে আমি কিছু জানি না। তিনি অভিযোগ দিয়ে থাকলে সেগুলো মিথ্যা। আমরা তো নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নিরপেক্ষভাবে কাজ করছি।’

এ বিষয়ে একাধিবার যোগাযোগ করা হলেও পাবনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য নিতে তার কার্যালয়ে গিয়েও পাওয়া যায়নি। এ ছাড়া পাবনা-৩ আসনের নৌকার প্রার্থীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও মন্তব্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

তারেক রহমানের জন্য প্রতীক্ষা বাড়ল ‘জিয়াবাড়ির’

০২ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১০

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

১১

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

১২

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

১৩

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জ্যেষ্ঠ সহকারী সচিব বরখাস্ত

১৪

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১৫

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১৬

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৭

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৮

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৯

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

২০
X