সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ১০:৩১ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবকদের প্রচেষ্টায় প্রাণ বাঁচল ৬ ঘুঘুর

সৌজন্য ছবি
সৌজন্য ছবি

নাটোরের সিংড়া উপজেলার চলনবিল এলাকা থেকে খাঁচাবন্দি ছয়টি ঘুঘু পাখিকে উদ্ধারের পর অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন চত্বরে ঘুঘু পাখিগুলো অবমুক্ত করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুন।

এ ঘটনায় অভিযুক্ত পাখি বিক্রেতা মাহমুদ আলী ‘আর কখনো পাখি বিক্রি করবেন না’- এই মর্মে মুচলেকা দিয়েছেন।

‘চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় পরিবেশ কর্মীরা সিংড়া পৌরসভার মুরগীহাটি বাজারে বিক্রির সময় ঘুঘু পাখিগুলো উদ্ধার করেন। এদিকে, বন্যপ্রাণী সংরক্ষণে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির প্রশংসা করেন বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা।

তিনি জানান, কোনো ব্যক্তি পরিযায়ী পাখির মাংস ও দেহের অংশ সংগ্রহ বা দখলে রাখলে অথবা বেচা-কেনা করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও সর্বোচ্চ ৩০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

জোহরা মিলা বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি এক বছর জেল, এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডও হতে পারে। একই অপরাধ ফের করলে শাস্তি ও জরিমানা দ্বিগুণের বিধানও রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১০

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১১

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

১২

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১৩

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

১৪

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

১৫

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১৭

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১৮

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১৯

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

২০
X