টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০২:৫৪ এএম
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা ক্যাম্পে পাচারের সময় তিনটি অস্ত্রসহ দম্পতি আটক

অস্ত্রসহ আটককৃতরা। ছবি : কালবেলা
অস্ত্রসহ আটককৃতরা। ছবি : কালবেলা

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে পুলিশ ফাঁড়ির সামনে চেকপোস্টে তল্লাশি চালিয়ে তিনটি অস্ত্রসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরের টেকনাফ থানাধীন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড মনিরঘোনার মৃত মুহাম্মদ আবুর ছেলে শহিদ সিকদার (৩৮) ও মৃত সিরাজুল ইসলামের মেয়ে ও শহিদ সিকদারের স্ত্রী সাবেকুন্নাহার (৩২)।

টেকনাফ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শাহাদাত সিরাজি এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার দুপুরে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনির নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি অটোরিকশা (সিএনজি) থেকে স্বামী-স্ত্রী পরিচয়ে দুইজনকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের শরীর তল্লাশি করে মহিলার কোমরের বেল্টে ফিটিং অবস্থায় তিনটি দেশীয় তৈরি অস্ত্র (এলজি) উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১০

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১১

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১২

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৩

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৪

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৫

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৬

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৭

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৮

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৯

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

২০
X