রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সড়ক দুঘর্টনায় কবলিত ব্যাটারিচালিত অটোরিকশা। ছবি : কালবেলা
সড়ক দুঘর্টনায় কবলিত ব্যাটারিচালিত অটোরিকশা। ছবি : কালবেলা

কুড়িগ্রামের রাজারহাটে পিকআপভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার আরও পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ জুলাই) সকালে চাকির পশার ইউনিয়নের মিলেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিরাজুল ইসলাম (২৮) ও সেলিনা বেগম (৩৫)।

জানা গেছে, সিরাজুল ইসলাম উলিপুর উপজেলার নাওডাঙ্গা গ্রামের বাসিন্দা আব্দুল গফফার আলীর ছেলে এবং সেলিনা রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, উলিপুর-রাজারহাট সড়কের মিলেরপাড় এলাকায় উলিপুরগামী একটি পিকআপভ্যান ও রাজারহাটগামী একটি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি সড়ক থেকে পড়ে গিয়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী সিরাজুল ইসলাম মারা যান। এ সময় ওই অটোরিকশার আরও ছয়জন যাত্রী গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেলিনা বেগম মারা যান। পরে গুরুতর আহত ৫ জনকে রংপুর মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

রাজারহাট থানার ওসি আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে পিকআপভ্যান ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। মামলা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

১০

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১২

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১৩

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৫

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৬

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৮

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৯

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

২০
X