রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

রাঙ্গুনিয়া উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

প্রয়াত বর্ষিয়ান রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ সিরাজুল ইসলাম চৌধুরী ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত
প্রয়াত বর্ষিয়ান রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ সিরাজুল ইসলাম চৌধুরী ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষিয়ান রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ সিরাজুল ইসলাম চৌধুরীর (৮২) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে রাঙ্গুনিয়া পৌরসভার হাজি বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিরাজুল ইসলাম চৌধুরী। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানারোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

প্রবীণ এই আওয়ামী লীগ নেতার মৃত্যুর সংবাদে শোক প্রকাশ করে তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তথ্যমন্ত্রী শোকবার্তায় বলেন, ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে আজীবন ধারণকারী সিরাজুল ইসলাম চৌধুরী দলের দুঃসময়েও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরু দায়িত্ব কৃতিত্বে সাথে পালন করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত সামাজিক ও এলাকাবাসীর কল্যাণে কাজ করে গেছেন তিনি। বিদগ্ধ মানুষটির মহাপ্রয়াণ সত্যিই অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি এলাকাবাসীর সেবায় আত্মনিয়োগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছেন।

সর্বশেষ ২০১৯ সালের ২৭ জুলাই অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ সিরাজুল ইসলাম চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। এর আগে তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রাঙ্গুনিয়া কলেজ গভর্নিং বডির সভাপতিসহ বিভিন্ন শিক্ষা ও সামজিক প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে অবদান রাখেন এবং দলের বিভিন্ন পদে গুরু দায়িত্ব পালন করেন।

বুধবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাঙ্গুনিয়া পৌরসভার মাঠে মরহুমের প্রথম জানাজার নামাজ এবং বাদে আছর হাজিবাড়ি মসজিদ মাঠে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১০

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১২

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

১৪

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১৫

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১৬

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৭

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১৮

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৯

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

২০
X