ভালু্কা (ময়মন‌সিংহ) প্রতিনি‌ধি:
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০৪:৫৩ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ভালুকায় ডিজেল তৈরির কারখানায় ড্রাম বিস্ফোরণে নিহত ১

ড্রাম বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত কারখানা। ছবি : কালবেলা
ড্রাম বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত কারখানা। ছবি : কালবেলা

ময়মনসিংহের ভালুকায় প্লাস্টিক পুড়িয়ে ডিজেল তৈরির কারখানায় ড্রাম বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

বুধবার (৩ জানুয়া‌রি) উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভায়াবহ গ্রামে এই ঘটনা ঘটে।

ভালুকা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলাম বলেন, ভায়াবহ গ্রামে প্লাস্টিক পুড়িয়ে প্রক্রিয়াজাতকরণ করে ডিজেল তৈরি করা হতো একটি কারখানায়। ওই কারখানার ডিজেল রাখার একটি ড্রাম বিস্ফোরণে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনার পর তাৎক্ষ‌ণিক সেখানে ছুটে যান নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ কা‌জিম উ‌দ্দিন ধনু এম‌পি। তি‌নি দুর্ঘটনাকব‌লিত প‌রিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ২ জনের একজন ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপর একজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে নিহত বা আহতদের নাম ঠিকানা জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১০

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১১

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১২

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৩

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৪

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১৫

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১৬

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১৭

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৮

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

১৯

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

২০
X