নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০৬:৩০ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

ভোটকেন্দ্রে ফল ঘোষণা হবে না বলে গুজব, রিটার্নিং কার্যালয়ে অভিযোগ

পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দীন মহারাজ। ছবি : কালবেলা
পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দীন মহারাজ। ছবি : কালবেলা

আসন্ন ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে পিরোজপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেছেন পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দীন মহারাজ। ভোটকেন্দ্রে ফল ঘোষণা হবে না বলে গুজব ছড়ানোর অভিযোগে এ আবেদন করা হয়।

বুধবার (৩ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন দাখিল করেন তিনি।

স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের একান্ত সহকারী আব্দুল্লাহ আল মাসুদ স্বাক্ষরিত আবেদন থেকে জানা যায়, আসন্ন ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন মহারাজের নির্বাচনী প্রতীক ঈগল। তাদের এক প্রতিদ্বন্দ্বীর পক্ষ থেকে নির্বাচনী এলাকায় বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। তাদের নেতাকর্মীরা এই বলে গুজব ছড়াচ্ছে যে, ভোটের দিন তাদের কর্মী ব্যতীত অন্য কোনো প্রার্থীর এজেন্ট বা ভোটারকে ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।

তাদের কর্মীরা আরও বলে বেড়ায় যে, ‘ভোটকেন্দ্রে থেকে ভোটের ফল ঘোষণা করা হবে না, ভোটের ফল রিটার্নিং অফিসারের কার্যালয় পিরোজপুর থেকে ঘোষণা করা হবে।’ অর্থাৎ তারা বুঝতে চায় প্রশাসন স্ব-উদ্যোগে তাদের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে দেবে। এ ধরনের গুজবের বিষয়টি কর্মীদের জন্য হুমকি স্বরূপ হিসেবে দেখা দিয়েছে বলে আবেদনে উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে পিরোজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহেদুর রহমান জানান, এ ধরনের গুজবে কেউ কান দেবেন না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসন সব সময় পাশে আছে। সবার অংশগ্রহণে ভোট অনুষ্ঠিত হবে। অন্যায়ের কোনো সুযোগ নেই।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

১০

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

১১

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

১২

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১৩

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১৪

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

১৫

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

১৬

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৭

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১৮

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১৯

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

২০
X