কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৯:১৩ এএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৯:২৭ এএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে ২ বিদ্যালয়ে আগুন, পুড়ে গেছে শ্রেণিকক্ষ-বই

গাজীপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া বিদ্যালয়ের বই ও অন্যান্য কাগজপত্রের একাংশ। ছবি : কালবেলা
গাজীপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া বিদ্যালয়ের বই ও অন্যান্য কাগজপত্রের একাংশ। ছবি : কালবেলা

গাজীপুরের তেলিপাড়া ও চান্দনা এলাকায় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য নির্ধারিত ছিল। আগুনে কম্পিউটার, বই, আসবাবপত্র পুড়ে গেছে। ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত পৌনে তিনটার দিকে আগুনের ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, রাতে তেলিপাড়া এলাকায় বঙ্গবন্ধু স্যাটেলাইটসংলগ্ন টিএনটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে রাত ২টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টা চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে স্কুল ভবনের সাতটি শ্রেণিকক্ষ, অফিস কক্ষ, টেবিল-চেয়ার, আলমারি, বই খাতা, কম্পিউটার, ল্যাপটপসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে।

এদিকে একই রাতে পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ওই স্কুলটি জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের জন্য ভোটকেন্দ্র হিসেবে ব্যবহারের কথা ছিল। আগুনে স্কুলের একটি আলমারি ও বইপত্র পুড়ে গেছে।

এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

টিএনটি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওসমান আলী বলেন, আগুনে স্কুল ভবনের অফিস, শ্রেণিকক্ষ, অফিসে রাখা সব নথিপত্র, কম্পিউটার পুড়ে গেছে। এখন সরকারি সহায়তা না পেলে ৭ শতাধিক শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হবে।

এ বিদ্যালয়ের নৈশপ্রহরী আফাজ উদ্দিন বলেন, রাতে মানুষের উপস্থিতি টের পেয়ে বের হই। তখন স্কুলের কোনায় আগুন দেখে স্কুল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসে খবর দেই। আগুনের ভয়াবহতায় এরপর আমার আর কিছু মনে নেই।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোকসেদ আলম বলেন, এটা বিএনপি-জামায়াত ও তাদের দোসরদের কাজ। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশে যেভাবে জ্বালাও-পোড়াও করেছিল এখন তাদের প্রেতাত্মারা শিক্ষাপ্রতিষ্ঠান, ট্রেনে আগুন দিয়েছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ ব্যাপারে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার আবু তোরাব মোহাম্মদ সামছুর রহমান বলেন, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ১০-১২ দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে। তাদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু-পাখির মৃত্যু

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

১০

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

১২

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

১৩

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

১৪

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার ইয়াবাকাণ্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

১৫

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

১৬

মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

১৭

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

১৮

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

১৯

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

২০
X