পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে হরতালের সমর্থনে বিএনপির নেতাকর্মীদের পিকেটিং, ভাঙচুর

কক্সবাজারের পেকুয়ায় বিএনপির নেতাকর্মীরা পিকেটিং এবং রাস্তায় টায়ারে আগুন চালিয়ে হরতাল পালন করে। ছবি : কালবেলা
কক্সবাজারের পেকুয়ায় বিএনপির নেতাকর্মীরা পিকেটিং এবং রাস্তায় টায়ারে আগুন চালিয়ে হরতাল পালন করে। ছবি : কালবেলা

ডামি নির্বাচন বর্জনের দাবিতে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে কক্সবাজারের পেকুয়ায় বিএনপির নেতাকর্মীরা রাস্তায় পিকেটিং এবং রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে হরতাল পালন করছে। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে।

শনিবার (৬ জানুয়ারি) সকাল থেকে উপজেলার বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে পিকেটিং করতে দেখা যায়।

বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, উপজেলার সদর ইউনিয়নের সিকদারপাড়া, পেকুয়া বাজারে, নন্দীর পাড়া, চড়াপাড়া, সাঁকোর পাড়, বারবাকিয়াসহ বিভিন্ন এলাকায় রাস্তায় পিকেটিং করে বিএনপির নেতাকর্মীরা । এ সময় তারা গাড়িও ভাঙচুর করে। ফলে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিএনপির নেতাকর্মীদের পিকেটিং, রাস্তায় টায়ারে আগুন লাগানোর ঘটনায় এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে এসব নিয়ন্ত্রণ করতে পুলিশ, বিজিপি, সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। বিকেল ৪টায় পেকুয়া বাজারের ডিসি রোড এলাকায় যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুটের নেতৃত্বে নেতাকর্মীরা পিকেটিং করে। পরে পুলিশ এসে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলিবর্ষণ করে। এ সময় যুবদল সভাপতিসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়।

এ বিষয়ে পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ কালবেলাকে জানান, নির্বাচনী ডিউটি করতে পুলিশ ভোটকেন্দ্রে যাচ্ছে এ ফাঁকে তারা ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়ে যায়। তারপরও সেনাবাহিনী ও বিজিবি টহল দিচ্ছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুবির গবেষণা / জলবায়ু প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

১১

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

১২

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

১৩

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

১৪

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

১৫

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

১৬

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

১৮

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

২০
X