গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:০৯ এএম
অনলাইন সংস্করণ

মেহেরপুরে নির্বাচন থেকে সরে দাঁড়াল তৃণমূল বিএনপির প্রার্থী

সাবেক এমপি আব্দুল গনি। ছবি : সংগৃহীত
সাবেক এমপি আব্দুল গনি। ছবি : সংগৃহীত

নির্বাচনের আগমুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মেহেরপুর-২ (গাংনী) নির্বাচনী এলাকার তৃণমূল বিএনপির প্রার্থী সাবেক এমপি আব্দুল গনি।

শনিবার (৬ জানুয়ারি) সাংবাদিকদের কাছে নিজ স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

লিখিত বক্তব্যে তিনি জানান, তৃণমূল বিএনপির সংবিধানের ধারাবাহিকতা রক্ষার্থে নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি। তিনি আশা করেছিলেন, দল সাবেক পার্লামেন্ট সদস্যদেরকে মূল্যায়ন করবে এবং দল সর্বাঙ্গীন সহযোগিতা প্রদান করবে। কিন্তু মনোনয়নপত্র জমাদানের পর থেকে দলের সভাপতি শমশের মবিন চৌধুরী ও মহাসচিব তৈমুর আলম খন্দকার আব্দুল গনিসহ অন্যান্যদের সঙ্গে বিরূপ আচরণ শুরু করেন। তারা দলীয় ফান্ডসহ ও অন্যান্য জায়গা থেকে সংগৃহীত অর্থ প্রার্থীদের মধ্যে অল্প কিছু বিতরণ করে সিংহভাগ অর্থ নিয়ে তারা তাদের নির্বাচনী এলাকায় ব্যস্ত হয়ে পড়েন। অন্যদিকে আব্দুল গনিসহ অন্যান্যরা অর্থের অভাবে প্রচার করতে ব্যর্থ হচ্ছেন। ফলে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা অর্থের অভাবে প্রচার চালাতে ব্যর্থ হচ্ছেন এবং অন্যান্য প্রার্থীদের অর্থের কাছে অসহায় বোধ করছে।

কর্মীরা পরামর্শ প্রদান করেন যে, অন্যান্য প্রার্থীদের অর্থের কাছে যদি সমপরিমাণ অর্থ ব্যয় করতে না পারি তাহলে নির্বাচন থেকে সরে দাঁড়ানো ভালো। তাদের কথায় উদ্বুদ্ধ হয়ে বাস্তবতার নিরিখে নির্বাচনে সুষ্ঠ পরিবেশ না থাকায় ও কালো টাকার ছড়াছড়ির কারণে এবং আমার দলীয় নেতাদের অসহযোগিতার কারণে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করছি।

এ ব্যাপারে প্রার্থী আব্দুল গনির সঙ্গে তার ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১০

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১১

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১২

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৩

‘মেসি ঈশ্বরের উপহার’

১৪

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৫

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৬

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৭

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১৯

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

২০
X