দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে গাছ চুরির মামলা

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে গাছ চুরির মামলা

দিনাজপুর জেলা পরিষদ সদস্য মো. রোকনুজ্জামান বিপ্লবের বিরুদ্ধে গাছ চুরির অভিযোগে মামলা হয়েছে।

ওসি সুব্রত কুমার সরকার জানান, মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের অফিস সহকারী আজিজুল ইসলাম বাদী হয়ে বীরগঞ্জ থানায় এ মামলা করেন। মামলায় রোকনুজ্জামানের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও দুই-তিনজনকে আসামি করা হয়েছে।

বীরগঞ্জ উপজেলার সুজালপুর হাটখোলা গ্রামের মনসুর আলীর ছেলে রোকনুজ্জামান বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক।

মামলার এজাহারে বলা হয়েছে, মামলা বাদী জেলা পরিষদের অফিস সহকারী আজিজুল ইসলাম অফিসের প্রধান সহকারী মমতাজ বেগমের মাধ্যমে বীরগঞ্জ জেলা পরিষদের মালিকানাধীন গাছ কাটার কথা জানতে পারেন। পরে ১১ নম্বর মরিচা ইউনিয়নের সুন্দরী হাটগাছ, কবিরাজহাটগামী পাকা রাস্তার জেলা পরিষদের দুটি রেইনট্রি কড়াই গাছ চুরি হয়েছে বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

জেলা পরিষদ সদস্য মো. রোকনুজ্জামান বিপ্লবসহ অজ্ঞাত দুই-তিনজন গাছগুলো কেটে নিয়ে গেছে বলে স্থানীয়রাও জানান। এ ছাড়া জেলা পরিষদের মালিকানাধীন আরও একটি আমগাছ ও দুটি পাকুড়গাছ চুরি করে নিয়ে গেছে বলেও জানা যায়। চুরি হওয়া এসব গাছের দাম ৩২ হাজার ৫০০ টাকা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মামলা করা হলো।

ওসি সুব্রত কুমার আরও জানান, আসামিদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে জানতে রোকনুজ্জামানের মোবাইলে একাধিকবার ফোন করেও সাড়া মেলেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১০

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১১

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১২

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৩

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৪

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৫

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৬

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৭

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৮

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৯

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

২০
X