রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীর আরডিএ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে 

আরডিএ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি : কালবেলা
আরডিএ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি : কালবেলা

রাজশাহী মহানগরীর আরডিএ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। রাজশাহী সদর ফায়ার সার্ভিসের প্রায় ১০টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে রাত সোয়া ৯টায় এই সংবাদ লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণ করাও সম্ভব হয়নি বলে জানান রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার মোহাম্মদ আব্দুর রউফ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ সময় ভয়ে লোকজন মার্কেট থেকে দ্রুত বেরিয়ে আসতে শুরু করেন। ব্যবসায়ীরাও যে যার মতো মালপত্র নিয়ে বের হওয়ার চেষ্টা করেন। পরে লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে এর সঙ্গে আরও আটটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার আব্দুর রউফ কালবেলাকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মূলত আরডিএ মার্কেটের সামনের গেটের দক্ষিণ পাশে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। মার্কেটের দক্ষিণ পাশের দোকানগুলোর মধ্যে বেশিরভাগ গ্যাস, বিভিন্ন ধরনের চামড়াজাত দ্রব্যের দোকানপাট রয়েছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে এই ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। পরবর্তীতে জানানো হবে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা জানার পর দ্রুত ঘটনাস্থলে ছুটে যান রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা এবং প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X