মাদারগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ১০:৩৮ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

টানা সপ্তমবারের মতো সংসদে যাচ্ছেন মির্জা আজম

মির্জা আজম। ছবি : সংগৃহীত
মির্জা আজম। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেলান্দহ-মাদারগঞ্জ উপজেলা নিয়ে গঠিত জামালপুর- ৩ আসনে টানা সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মির্জা আজম।

নৌকা প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন ২ লাখ ৭৬ হাজার ৪৫৩। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টি থেকে মনোনীত মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৪৭০ ভোট। আরেক প্রার্থী জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাইসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৭২০ ভোট।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের রিটার্নিং অফিসার মো. শফিউর রহমান।

মির্জা আজম ১৯৯১ সালে নৌকা প্রতীক নিয়ে মাত্র ২৭ বছর বয়সে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে প্রবেশ করার পর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ সালেও তিনি নির্বাচিত হয়ে সংসদে প্রবেশ করেন।

২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর সরকারের মন্ত্রিসভার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। প্রতিমন্ত্রী হয়ে তিনি বস্ত্র ও পাট উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেন। টানা সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মন্ত্রিসভায় এবার তাকে গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে দেখতে চায় দলের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের দক্ষিণ উপকূলে বিস্ফোরণ, বন্দর আব্বাস ও কোনারাকে উত্তেজনা

প্রবেশপত্রের ভুলে পরীক্ষা দিতে পারলেন না রিপা

সেমিফাইনালে সুখবর পেল ইংল্যান্ড, দুশ্চিন্তায় আর্জেন্টিনা

ইরানকে দুর্বল করতে টানা তৃতীয় রাতে ইরানে বিমান হামলা

নিয়োগ দিচ্ছে কারিতাস, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৩ জনের মরদেহ উদ্ধার

১৪ জুলাই / আজকের নামাজের সময়সূচি

হরমুজ প্রণালির নাম ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল অব দ্য স্ট্রেট’ দিতে চায় যুক্তরাষ্ট্র

সড়কে ঝরল নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রাণ

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১০

সকালের মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস

১১

ভিপিএল মডেলে কৈশোরবান্ধবসেবা কেন্দ্রে আগ্রহ বেড়েছে কিশোর-কিশোরীর

১২

আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

ট্যাগ কর্মকর্তারা অনুপস্থিত / ধার করা কর্মকর্তা দিয়েই চলছে এইচএসসি পরীক্ষা

১৪

কাদামাখা পথে কাঁধে চেপে বিয়ের আসরে বর

১৫

বন্যায় এইচএসসি পরীক্ষা এক সপ্তাহ পেছানোর দাবি 

১৬

ছাদ চুইয়ে বৃষ্টির পানি, ভিজে নষ্টের মুখে সরকারি দলিল

১৭

মাঝ রাতে সন্তানদের চিৎকারে ঘরে মিলল গার্মেন্টস শ্রমিকের রক্তাক্ত দেহ

১৮

কমতে শুরু করেছে নদ-নদীর পানি, নেই বন্যার শঙ্কা 

১৯

সিলেট থেকে প্রায় এক লাখ ঘনফুট পাথর জব্দ

২০
X