আব্দুর রশিদ, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০৯:৪২ এএম
অনলাইন সংস্করণ

বিলুপ্তির পথে হরিপুরে রাজা গণেশের নিদর্শন

ভাতুরিয়া ইউনিয়নে গড়ভবানীপুরে অবস্থিত রাজা গণেশের ত্বন্নীদিঘী পুকুর। ছবি : কালবেলা
ভাতুরিয়া ইউনিয়নে গড়ভবানীপুরে অবস্থিত রাজা গণেশের ত্বন্নীদিঘী পুকুর। ছবি : কালবেলা

ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলায় ভাতুরিয়া ইউনিয়নে গড়ভবানীপুরে অবস্থিত চব্বিশ পরগনা জেলার ভাতুরিয়া রাজা গনেশের বসতভিটা, গড়, পুকুর ও দুটি নদ এসকল নিদর্শনসমূহ সংরক্ষণের অভাবে দিনদিন প্রায় বিলুপ্তির পথে। তার শাসনকাল ছিল ১৪১৪ খ্রি. থেকে ১৪১৫ খ্রি. পর্যন্ত। পরে রাজা গণেশের পুত্র দুদু মিয়া ওরফে জালাল উদ্দিনের হস্তক্ষেপে চব্বিশ পরগনায় ইসলাম ধর্ম প্রচার ও সম্প্রসারণ ঘটে। ঠাকুরগাঁও জেলা থেকে ৬০ কিলোমিটার দূরত্বে হরিপুর উপজেলার অবস্থান।

এই উপজেলা থেকে প্রায় ৭ কিলোমিটার দূরত্বে ভাতুরিয়া রাজা গণেশের ঐতিহ্য ও নিদর্শনসমূহ। এখান থেকে মাত্র ২-৩ কিলোমিটার দূরত্বে ভারত সীমান্তের কাঁটাতারের বেড়া। তার শাসন আমল থেকে এখন পর্যন্ত ৬০৮ বছর অতিবাহিত হতে চলছে। অথচ এ সময়ের মধ্যে সরকারিভাবে রাজা গনেশের বসতভিটা, গড়, পুকুর ও নদের সংস্কার বা রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শুধু ইতিহাসের পাতার মধ্যেই এর সীমাবদ্ধতা রয়েছে। সীমান্তবর্তী এলাকায় এর অবস্থান হওয়ার কারণে এখানে সরকারের দৃষ্টি তেমন পড়ছে না।

প্রায় ৫০ একর জমিতে রয়েছে রাজা গণেশের বাড়ি, নদ ও পুকুর। কালের বিবর্তনের ফলে তার বাড়ির ভিটারও অস্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। এখানে একটি বিশাল গড় রয়েছে। এতে রয়েছে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছ ও নিদর্শন। গড়ের গাছগুলো এলাকার প্রভাবশালীরা প্রশাসনকে তোয়াক্কা না করেই প্রতিনিয়ত কেটে কেটে বিক্রয় করে উজার করে দিচ্ছে। রাজা গণেশের বাড়ির দুপাশে দুটি নদ ছিল। এ নদের উৎপত্তি ছিল কুলিক নদী থেকে, সেগুলো ভরাট হয়ে গেছে। এ নদ দুটি সংস্কার করে পূণজ্জীবিত করলে কৃষি খাতে ব্যাপক সাফল্য ঘটবে।

গড়ের পাশে রয়েছে ত্বন্নীদিঘী নামে ১০ একরের একটি বিশাল পুকুর। পুকুরটির চতুর পাশে ৭৫ ফিট প্রস্ত বিশিষ্ট মাটির প্রাচীর দ্বারা ঘেরা ছিল। সংস্কারের অভাবে শুষ্ক মৌসুমে পুকুরে পানি থাকে না। এই পুকুরের চতুর পাশ দিয়ে রাজা ঘোড়া দৌড়ের প্রশিক্ষণ দিত বলে জানা গেছে। পুকুরের মধ্যে এক অংশে অলৌকিক একটি বিশাল শাল কাঠের খুঁটি এখনও বিদ্যামান রয়েছে এর পিছনে অনেক অলৌকিক ঘটনা। পুকুরের পূর্ব পাড়ে রয়েছে একটি পীরের মাজার আছে। ১৯৯০ সালে ওই পুকুর পাড়ে ৩৮টি পরিবার নিয়ে একটি গুচ্ছগ্রাম তৈরি করে সরকার। এ সময় থেকে উক্ত পুকুরটি তাদের দখলেই রয়েছে।

৬নং ভাতুরিয়া ইউপি চেয়ারম্যান শাজাহান আলী বলেন, রাজা গনেশের ইতিহাস আমরা পাঠ্যবইতে পড়েছি। পড়ে জানতে পারি আমাদের এই গ্রামে তার বাড়ি, এটা আমাদের সবারই গর্ব। রাজা গণেশের প্রাচীনতম ইতিহাস তার বাড়ি ও গড়সহ সব কিছুই রক্ষণাবেক্ষণের দায়িত্ব সরকারের। এখানে অনেক মহামূল্যবান সম্পদ থাকার কথা। কিন্তু এ সকল বিষয়ের দেখভালের কেউ না থাকায় দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। আগামী নতুন প্রজন্ম শুধু মুখেই শুনবে কিন্তু বাস্তবে তার চিহ্ন খুঁজে পাবে না।

তিনি আরও বলেন, রাজা গণেশের কারণে আমরা ইতিহাসে পরিচিত হয়েছি। তার নিদর্শনগুলো সংরক্ষণ করা দরকার। এটি একটি পর্যটন কেন্দ্র হতে পারে, এতে সরকারের রাজস্ব আয় বাড়বে। এলাকার সর্বস্তরের মানুষ এগুলো রক্ষণাবেক্ষণের জন্য সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন : প্রধানমন্ত্রী

১০ বছরের মধ্যে মার্কিন সহায়তা বন্ধ করতে চান নেতানিয়াহু

জুলাই শহীদের জননীর কান্নায় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

সিলেটে ৫ হাজার কোটি টাকার সড়ক ও ড্রেনেজ প্রকল্প অনুমোদন: বাণিজ্যমন্ত্রী

রাজধানীতে ব্যাপক বৃষ্টির আভাস, বিভিন্ন অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা আটক

কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল নারীর

ঘানায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪

জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি, গ্রেপ্তার ২

শেষ ষোলোর মহারণের আগেই ফরাসি শিবিরে দুঃসংবাদ

১০

খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে দ্বিতীয় দিনেও তেহরানে ছুটছে মানুষ

১১

পায়রায় ৩ নম্বর সতর্কতা সংকেত

১২

জুলাই নিয়ে কটাক্ষ / শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

১৩

ভারত থেকে আসা ১৬ ড্রাম ইউএসপি কেমিকেল জব্দ করল বিজিবি

১৪

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১৫

ভাঙ্গা স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে হত্যা মামলা, বিলুপ্ত কমিটি

১৬

খামেনির জানাজায় আসা তীর্থযাত্রীদের জন্য ৫ হাজারের বেশি স্কুল খুলে দিল ইরান

১৭

‘অ্যান্টি টেররিজম’ ও ‘কাউন্টার টেররিজমের’ হচ্ছে নতুন নাম, বাড়ছে দায়িত্ব

১৮

শত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

১৯

দেশে বাড়ছে জ্বালানি তেলের মজুত

২০
X