সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

যোগদান করেই সাতক্ষীরা পুলিশ সুপারের সফলতা

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সাতক্ষীরার পুলিশ সুপার পদে রদবদল করা হয়। নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। জেলার পুলিশ সুপার হিসেবে এটাই ছিল তার প্রথম পদায়ন। ফলে নতুন কর্মস্থলে নির্বাচনের মাত্র ২৪ দিন পূর্বে এই যোগদান ছিল চ্যালেঞ্জের। বিশেষ করে বিরোধী দলের বর্জন এবং সহিংস কর্মসূচির মধ্যে জাতীয় নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ সময়ে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়াটা অনেক বেশি চ্যালেঞ্জের ছিল। যোগদান করে মাস না পেরোতেই চ্যালেঞ্জ নিয়ে সফলতা আনলেন সাতক্ষীরার নবাগত এই পুলিশ সুপার।

১৮ ডিসেম্বর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নবাগত পুলিশ সুপার বলেছিলেন, আমি একটা স্বপ্ন নিয়ে এসেছি। আমাকে একটা নিদিষ্ঠ লক্ষ্য পূরণের জন্য এখানে পাঠানো হয়েছে।

নবাগত পুলিশ সুপার আরও বলেছিলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সাতক্ষীরা জেলা পুলিশ বদ্ধপরিকর। ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান ও ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোনো ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ ছাড়াই ৭ জানুয়ারির নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বলা যায়, অতিতের যে ১১টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেগুলোর চেয়ে অনেক বেশি শান্তিপূর্ণ হয়েছে এবারের নির্বাচন। যদিও এ কৃতিত্ব শুধু পুলিশের নয়। কারণ নির্বাচনের সাথে যুক্ত ছিল সরকারের আরও বিভিন্ন দপ্তর এবং আইনপ্রয়োগকারী বিভিন্ন সংস্থা। রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিন্ট্রেট, জেলা নির্বাচন অফিস, দায়িত্বপ্রাপ্ত প্রজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং অফিসার, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, আনসারসহ অন্যান্য দপ্তরের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। নির্বাচনে পক্ষপাতিত্বের কোনো আনুষ্ঠানিক অভিযোগ কোনো প্রার্থীর পক্ষ থেকে করা হয়নি।

সব জল্পনা-কল্পনায় শেষ হলো গত ৭ জানুয়ারি সাতক্ষীরায় শান্তিপূর্ণভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার মাধ্যমে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সাতক্ষীরায় একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলো। এই নির্বাচনে পুলিশের ভূমিকা সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর স্বপ্ন বাস্তাবায়নে সহায়ক হবে বলে সাতক্ষীরাবাসী মনে করেন।

সাতক্ষীরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সাতক্ষীরার পুলিশ সুপারের যে ভূমিকা রেখেছেন তা সাতক্ষীরাবাসী মনে রাখবেন। আমরা সরকারি দলের প্রার্থী হয়েও স্পেশালভাবে পুলিশের থেকে কোনো প্রকার সুযোগ সুবিধা নিতে পারিনি।

সাতক্ষীরার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে নির্বাচনের আগ মুহূর্তে আমাকে সাতক্ষীরায় পাঠানো হয়। নবাগত পুলিশ সুপার হিসেবে আমি যোগদানের পর থেকেই জেলা পুলিশের সকল সদস্যকে নিয়ে একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেয়ার চেষ্টা করেছি। তা ছাড়া একটি পক্ষ নির্বাচন বানচালের লক্ষ্যে নির্বাচনের আগে এবং পরে বিভিন্নভাবে নাশকতা করার চেষ্টা করেছে। সাতক্ষীরা জেলা পুলিশের সকল সদস্যের তৎপরতার কারণে তারা সেই লক্ষে পৌঁছাতে সক্ষম হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

১০

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

১১

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

১২

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

১৩

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

১৪

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

১৫

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

১৬

আজকের স্বর্ণের বাজারদর

১৭

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

১৮

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

১৯

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

২০
X