ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ১১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

কৃতি ফুটবলার রতন কর্মকার আর নেই

ফুটবলার রতন কুমার কর্মকার। ছবি : সংগৃহীত
ফুটবলার রতন কুমার কর্মকার। ছবি : সংগৃহীত

বাংলাদেশের সাবেক কৃতি ফুটবলার ও ঝিনাইদহ সোনালী অতীত ক্লাবের সভাপতি রতন কুমার কর্মকার আর নেই। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে কেপি বসু সড়কের নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও বন্ধু মহল রেখে গেছেন।

ঝিনাইদহের সোনালি দিনের আলোকিত ফুটবলার রতন কুমার ঢাকার মাঠ কাঁপানো ফুটবলার ছিলেন। তিনি ঢাকার আজাদ স্পোর্টিং ক্লাব, বিআরটিসি ও ওয়ান্ডার্স ক্লাবসহ বিভিন্ন ফুটবল দলে খেলেছেন। তার মৃত্যুতে ঝিনাইদহ ও ঢাকার ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

রতন কুমার কর্মকার ঝিনাইদহ শহরের বাজার পাড়ার রনজিত কর্মকারের ছেলে। তার ছোট ভাই অমল কুমার কর্মকার জানান, বৃহস্পতিবার বিকেলে খুবই অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত্যুবরণ করেন। শুক্রবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মহিষাকুন্ডু শ্মশানে শেষকৃত্যের আয়োজন করা হয়েছে।

ফুটবলার রতন কর্মকারের বন্ধু ও দীর্ঘদিনের খেলার সাথী ঝিনাইদহ পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম মধু জানান, রতনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

ঝিনাইদহের আরেক সাবেক কৃতি ফটুবলার আহসান উদ্দীন আফাঙ্গীর জানান, রতনের মৃত্যুতে দেশ একজন মেধাবী সাবেক খেলোয়াড়কে হারাল।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১০

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১১

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১২

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৩

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৪

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৫

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৬

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৭

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৮

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৯

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

২০
X