কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০৯:৫৯ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

কেটে ফেলা হয়েছে ফলন্ত গাছ। ছবি : কালবেলা
কেটে ফেলা হয়েছে ফলন্ত গাছ। ছবি : কালবেলা

কিশোরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ৫০ শতাংশ জমির লাউ ও চাল কুমড়া গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ভাস্করখিলা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী মোছা. জেসমিন।

জানা যায়, ভাস্করখিলা গ্রামের মোছা. জেসমিনের সঙ্গে একই এলাকার মৃত আ. মজিদের ছেলে মো. আ. করিমের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধের জেরে বৃহস্পতিবার দুপুর ১২টার সময় পরিকল্পিতভাবে জেসমিন ও তার স্বামীকে গালাগাল করে। একপর্যায়ে আ. করিম ও তার লোকজনের সঙ্গে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এ সময় জেসমিনের স্বামী সাইদুর রহমানকে মারধর করে ও জেসমিনকে শ্লীলতাহানি করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে আ. করিম ও তার লোকজন পালিয়ে যায়। ওইদিন রাত সাড়ে ১২টার সময় বাড়ির পূর্ব পাশে অবস্থিত জেসমিন আক্তারের ৫০ শতাংশ জমিতে চাষ করা লাউ ও চাল কুমড়া বাগানে লোকজনের শব্দ বুঝতে পেরে টর্চ লাইট ধরে দেখতে পায় আ. করিম ও তার লোকজন লাউ ও চাল কুমড়ার গাছ দা দিয়ে কেটে ফেলছে। তাদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।

জেসমিন ও তার স্বামী সাইদুর রহমান বলেন, বৃহস্পতিবারের ঘটনায় থানায় অভিযোগ জানানো হলে তার জের ধরে গাছগুলো কেটে দিয়েছে। গাছগুলো যখন কাটা হচ্ছিল তখন আমরা দেখতে পাই। বাগানে ৩৩টি চাল কুমড়া গাছ, ৩০টি লাউ গাছ কেটে ফেলেছে। বাগান করতে প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে যেখান থেকে ৬ লাখ টাকা বিক্রির সম্ভাবনা ছিল।

এ ব্যাপারে অভিযুক্ত আ. করিমের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মোস্তফা জানান, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১১

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১২

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৩

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৫

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৬

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৭

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৮

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৯

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

২০
X