শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০২:২৪ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

কনকনে শীতে খুশি ফুটপাতের ব্যবসায়ী, মলিন মুখে ভিড় বাসিন্দাদের

কামারখন্দের জামতৈল বাজারে ফুটপাতে গরম কাপড় কিনতে ভিড়। ছবি : কালবেলা
কামারখন্দের জামতৈল বাজারে ফুটপাতে গরম কাপড় কিনতে ভিড়। ছবি : কালবেলা

পৌষের শেষে শীতের তীব্রতা জেঁকে বসেছে। কনকনে ঠান্ডায় বিপাকে নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। প্রয়োজন হচ্ছে গরম কাপড়ের। এ পরিস্থিতিতে মানুষ বিপাকে পড়লেও খুশি ফুটপাতের গরম কাপড়ের ব্যবসায়ীরা। কারণ, শীতের শুরুতে তাদের বিক্রি ভালো যায়নি। বর্তমানে শিশু-বৃদ্ধসহ সব বয়সী মানুষের গরম কাপড় চাই। তাই সিরাজগঞ্জের কামারখন্দের বাসিন্দাদের বড় একটি অংশ ভিড় করছেন ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতে। কেন এসব দোকানে ভিড়, সরেজমিন ঘুরে তারও জবাব পাওয়া গেল।

শীতবস্ত্র কিনতে স্বল্প ও নিম্ন আয়ের লোকজনকে উপজেলার প্রধান বাজারের বিভিন্ন সড়কের ফুটপাতের অস্থায়ী দোকানে অথবা জামতৈল রেলস্টেশন সংলগ্ন ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতে ভিড় করতে দেখা যায়। এসব দোকানে এখন প্রায় প্রতিদিনই ক্রেতাদের ভিড় লেগেই থাকে। অল্প আয়ের মানুষরা স্বল্পমূল্যে শীতের পোশাক কেনার আশায় এসব জায়গায় ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে।

শীতের পোশাকের জন্য মধ্যবিত্তদের কাঙ্ক্ষিত গন্তব্য স্থানীয় শপিং মল এবং জেলা শহরের মার্কেটগুলো। কিন্তু উপজেলার দসশিকা গ্রামের বাসিন্দা রকিবর মন্ডল তার স্ত্রীর জন্য সোয়েটার কিনতে ফুটপাতে এসেছেন। তিনি বলেন, ‘কয়েক দিন ধরে খুব শীত তাই বাড়িওয়ালির জন্য সোয়োটার কিনমু।’

তবে এ ক্ষেত্রে ক্রেতাদের অভিযোগ, শীত বেড়ে যাওয়ার সুযোগে বিক্রেতারা গত বছরের শীতের পোশাক বিক্রির সুযোগ নিচ্ছেন এবং শীতের পোশাকের দাম বেশি চাইছেন। তবে বিক্রেতারা বলছেন, মানসম্পন্ন পণ্য কিনতে চাইলে দামটা একটু বেশি দিতে হবে।

ফুটপাতের কম্বল ব্যবসায়ী ফজল প্রামানিক বলেন, বিভিন্ন সাইজের মানভেদে কম্বলের দাম নির্ধারণ করা হয়। এর মধ্যে ভেড়াকম্বল ৬০০ টাকা, কম্বল ৩০০ টাকা, ফ্রেস কম্বল ২৫০ টাকা। সিঙ্গেল কম্বল ১২০ টাকা। ক্রেতা ভালো মানের পণ্য কিনতে চাইলে একটু বেশি মূল্য দিতে হবে। কিন্তু কিছু গ্রাহক ভালো মানের পণ্য চাইলেও উপযুক্ত মূল্য দিতে নারাজ।

সরেজমিনে জামতৈল বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন শপিং মলে মানভেদে একেকটি জ্যাকেট ১২০০ টাকা থেকে ৪৫০০ টাকায় এবং সোয়েটার ৬০০ টাকা থেকে ১৮০০ টাকায় বিক্রি হচ্ছে । তবে এক্ষেত্রে মূলত তরুণরাই মূল ক্রেতা।

এদিকে দেশের আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য বলছে, আরও কয়েক দিন শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। শীতজনিত রোগ থেকে বাঁচতে গরম কাপড় পরিধান, গরম পরিবেশে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১০

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

১১

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

১২

তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

১৩

মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর

১৪

আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১৫

বেঁচে থেকেও ‘মৃত’, নিজেকে জীবিত প্রমাণে দপ্তরে দপ্তরে ঘুরছেন রিকশাচালক

১৬

কেপ-ভার্দে আর্জেন্টিনাকে গোল দিলেই এক বছর ফ্রিতে রোগী দেখবেন চিকিৎসক

১৭

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, অনলাইনে দেখবেন যেভাবে

১৮

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশনে শতাধিক নতুন সদস্য

১৯

ছাত্রীনিবাসে মিলল পাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য

২০
X