ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ০১:২৯ এএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০৮:৫৮ এএম
অনলাইন সংস্করণ

ফেনীতে হাঁড় কাঁপানো শীত, ভোগান্তিতে ছিন্নমূল মানুষ

শীতার্তদের মাঝে চাদর ও কম্বল বিতরণ করছেন ‘আমরা করবো জয়’ নামে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। ছবি : কালবেলা
শীতার্তদের মাঝে চাদর ও কম্বল বিতরণ করছেন ‘আমরা করবো জয়’ নামে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। ছবি : কালবেলা

ফেনীতে মৃদ্যু শৈত্যপ্রবাহে হাঁড় কাঁপানো শীত পড়ছে। প্রচণ্ড শীতে গরম কাপড়ের অভাবে ভোগান্তি পোহাচ্ছে ছিন্নমূল মানুষজন। কাজে যেতে পারছেন না খেটে খাওয়া মানুষ। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

ফেনী আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, শনিবার (১৩ জানুয়ারি) জেলায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। সে সাথে বাতাসের আদ্রতা ৯৭ শতাংশ। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কিছুটা বাড়লেও দুপুরের পর সূর্যের আলো কিছুটা দেখা মেলে। চলমান মৃদু শৈত্যপ্রবাহ আরও দুই-তিনদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে শীত ও ঠান্ডাজনিত কারণে রোগীর ভিড় বেড়েছে ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে। আবহাওয়া পরিবর্তনের ফলে জ্বর, সর্দি-কাশি সাথে বেড়েছে নিউমোনিয়া রোগ। এতে অভিভাবক ও স্বজনরা আছে নানাবিধ কষ্টে। এতে শিশু ও বয়োজৈষ্ঠ্যরা বেশি কষ্ট পাচ্ছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে গাড়ি। এতে গাড়ির গতি কমে গন্তব্য যেতে সময় লাগছে বেশি। দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে বলে জানিয়েছেন গাড়ির চালকরা।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আসিফ ইকবাল জানান, শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে শীতজনিত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ইতোমধ্যে ধারণ ক্ষমতার বেশি রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন।

ফেনী রেলওয়ে স্টেশনে শনিবার রাতে ঘুরে দেখা যায়, ভাসমান মানুষজন রেলের প্লাটফর্মের বিভিন্ন স্থানে শীতে কাঁথা ও হালকা কাপড় মুড়ি দিয়ে শুয়ে কষ্টে দিন কাটাচ্ছে।

রেলের প্লাটফর্মে শুয়ে থাকা আবদুল ওয়াদুদ নামে এক অসহায় বৃদ্ধা জানান, তার বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। যখন যে কাজ পান সেই কাজ করেন। শরীরটা ভালো না আজ কয়দিন। প্রচন্ড শীতে রীতিমতো কাজেও যেতে পারছেন না।

মো. দেলোয়ার নামে অপরজন জানান, দুপুর ১২টা বাজলেও গায়ে গরম কাপড় জড়িয়ে আছেন তিনি। ঠান্ডার কারণে আজ ছাদ ঢালাইয়ের কাজে যেতে পারেননি এই দিনমজুর।

মরিয়ম বেগম নামে একজন গৃহিণী জানান, তাদের গৃহপালিত পশু গরু-বাছুর ও ছাগলগুলো মৃদুশৈত্য প্রবাহের কারণে বাড়ির বাইরে মাঠে নিতে পারছেন না। গবাদি পশুর গায়ে চটের বস্তা দিয়ে গা গরম রাখার ব্যবস্থা করছেন।

অপরদিকে শনিবার রাত ১০টার দিকে ‘আমরা করবো জয়’ নামে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শীতার্তদের পাশে চাদর ও কম্বল নিয়ে পাশে দাঁড়ান। এসময় রেলের প্লাটফর্মে ঘুমন্ত ছিন্নমূল মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন সংগঠনের সদস্যরা।

ওই সংগঠনের সমন্বয়ক তারেক আফতাব বলেন, আমাদের সংগঠনের মূল্য লক্ষ্য হলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তাই আমরা সংঘবদ্ধ হয়ে সমাজের অবহেলিত মানুষদের সহায়তায় করে যাচ্ছি। ধারাবাহিকভাবে এ ধরনের কাজ আমরা অব্যাহত রাখবো।

ফেনী আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক মুজিবুর রহমান বলেন, গত তিন দিন ধরে ফেনীতে শৈত্যপ্রবাহ চলছে। শনিবার ফেনীতে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা ৯৭ শতাংশ। শৈত্যপ্রবাহ আরও ৩-৪ দিন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

খুবির গবেষণা / জলবায়ু প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

১০

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

১১

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

১২

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

১৩

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

১৪

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

১৫

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

১৬

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

১৭

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

১৯

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

২০
X