কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

শিশুকে শ্বাসরোধে হত্যায় গ্রেপ্তার ১

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

গাজীপুরের চান্দনা এলাকায় আর্থিক লেনদেনের বিরোধকে কেন্দ্র করে সাত বছরের শিশু মারিয়াকে শ্বাসরোধে হত্যার অভিযোগে এক পরিবহন শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপকমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান।

নিহত মারিয়া আক্তার শেরপুর জেলার নলবাইদ গ্রামের মেয়ে। মারিয়া স্থানীয় এক স্কুলে নার্সারিতে পড়াশোনা করত। গ্রেপ্তার জুয়েল (৩৯) বরিশালের উলানিয়া গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে। তিনি চান্দনা বউবাজারে হালিমের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ কর্মকর্তা বলেন, গত ১৪ জানুয়ারি বিকেল পৌনে পাঁচটার দিকে মারিয়া বাসার উঠানে যায়। সন্ধ্যার পরও বাসায় ফিরে না আসায় ভিকটিমের মা-বাবা আশপাশের ভাড়াটিয়া বাসাসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। পরের দিন রাত ৯টার দিকে তেলিপাড়া এলাকার হযরত আলী ড্রাইভারের মালিকানাধীন জমির ঝোপঝাড়ের ভেতর অজ্ঞাতনামা শিশুর মৃতদেহ দেখে লোকজন বাসন থানা পুলিশকে সংবাদ দেয় এবং ভিকটিমের মা-বাবা মৃতদেহ তাদের মেয়ে বলে শনাক্ত করেন। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমের পাশে বাসার ভাড়াটিয়া জুয়েলকে গতরাতে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে।

উপকমিশনার আরও বলেন, আর্থিক লেনদেন নিয়ে পূর্ববিরোধকে কেন্দ্র করে জুয়েল কৌশলে মারিয়াকে তেলিপাড়া এলাকায় নিয়ে শ্বাসরোধে হত্যার পর মরদেহ গাছের পাতা দিয়ে ঢেকে রাখে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। সংবাদ ব্রিফিংয়ে অতিরিক্ত উপকমিশনার খায়রুল আলম ও সহকারী কমিশনার ফাহিম আসজাদসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় পাল্টা হামলাও থামিয়েছে ইরান

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

১০

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১১

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

১২

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

১৩

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

১৪

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

১৫

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

১৬

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

১৭

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

১৮

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

১৯

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

২০
X