জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

হজ নিবন্ধন নিয়ে এজেন্সিগুলোকে দায়ী করলেন ধর্মমন্ত্রী

জেলা আ.লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। ছবি : কালবেলা
জেলা আ.লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। ছবি : কালবেলা

বারবার সময় বাড়ানো হলেও হজের কোটা পূরণ না হওয়ার জন্য এজেন্সিগুলোকে দায়ী করেছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।

তিনি বলেন, আমরা ইতোমধ্যেই হাবের (হজ এজেন্সির সংগঠন) সাথে মিটিং করেছি। আমরা তাদের জানিয়ে দিয়েছি বাংলাদেশ সবদিক থেকে এগিয়ে গেছে, এ বিষয়ে আমরা পিছিয়ে থাকতে চাই না।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে জামালপুর জেলা আ.লীগের বকুলতলা কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

সময় বাড়ানোর পরও নিবন্ধন না হওয়ার বিষয়ে তিনি বলেন, এবারই প্রথম না, বারবার এরকম হয়। এজেন্সিগুলো শেষ সময়ে এসে কাজ করে, এতে কম খরচে থাকা খাওয়ার সুযোগ হয়। আমরা এরকম চাই না।

এসময় তিনি আরও জানান, আমরা ইতোমধ্যেই সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করে কথা বলেছি, যদি তারা সময় দেয় তাহলে হয়তো সময় বাড়ানো হবে। তা না হলে হবে না। এ পর্যন্তই শেষ।

জানা গেছে, বাংলাদেশ থেকে এ বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজে যাওয়ার কোটা রয়েছে। কিন্তু নিবন্ধনের সময় দুই দফা বাড়িয়েও ১৮ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন করেছেন মাত্র ৫৩ হাজার ১৭৩ জন।

এ বছর হজের নিবন্ধন শুরু হয় গত ১৫ নভেম্বর, যা ১০ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। প্রত্যাশিত সাড়া না মেলায় সময় বাড়ানো হয় ৩১ ডিসেম্বর পর্যন্ত, পরে সেই সময় ১৮ জানুয়ারি বাড়ানো হয়েছিল।

নতুন সরকারের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়ে সাবেক ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান আজ প্রথম তিনি নিজ জেলা জামালপুর আসেন। জেলা আ.লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এসময় জেলা আ.লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী 

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

১০

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

১১

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

১২

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

১৩

ভারতের সাথে পারল না বাংলাদেশ

১৪

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

১৫

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

১৬

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

১৭

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

১৮

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

১৯

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

২০
X