মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০৫:১৬ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

চাউল মজুত করায় এক প্রতিষ্ঠানকে জরিমানা

মেহেরপুর সদর উপজেলায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি : কালবেলা
মেহেরপুর সদর উপজেলায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি : কালবেলা

মেহেরপুর সদর উপজেলায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বামনপাড়ায় মেসার্স এম ট্রেডার্স নামক একটি চাউলের প্রতিষ্ঠানে অবৈধভাবে চাউল মজুতের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করেন মেহেরপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক এবং মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম। অভিযানে চাউলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

মেহেরপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, মেসার্স এম ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠানে অভিযানে খাদ্য বিভাগের অনুমোদন বহির্ভূতভাবে অবৈধ চাউল মজুতের সন্ধান পাওয়া যায়। এ ছাড়া চাউলের মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করাসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় সবাইকে আইন মেনে ব্যবসা পরিচালনা, মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ করা এবং অতিরিক্ত দাম নেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি’র কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১০

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

১১

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

১২

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

১৩

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

১৪

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

১৫

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

১৬

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

১৭

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

১৮

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

১৯

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

২০
X