নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০১:৪১ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। ছবি : সংগৃহীত
মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জে অটোরিকশাচালক আশরাফুল ইসলামকে হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক বেগম খালেদা ইয়াসমিন উর্মি এ রায় দেন।

নিহত আশরাফুল ইসলাম শ্রীনগর থানার ছত্রভোগ গ্রামের বাসিন্দা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- রুবেল (২৯), মো. রাজেন (২৫), হাসান সেখ (২২) ও আকরাম মোল্লা (২২)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শ্রীনগর উপজেলার বাঘরা গ্রামের অটোচালক আশরাফুল ইসলাম বাঘড়া গ্রামের শাহাদাত হোসেনের ইজি বাইক ভাড়া নিয়ে চালাতেন। তিনি ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে ইজি বাইক নিয়ে বের হন। পরে ওইদিন রাত পৌনে ৮টার দিকে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা বটতলা এলাকায় তাকে স্থানীয়রা গলাকাটা অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হন। পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা মো. রফিকুল ইসলাম (৫৫) বাদী হয়ে লৌহজং থানায় মামলা দায়ের করেন।

তদন্তে পুলিশ আসামি রাজেনের একটি মোবাইল নম্বর পান। সেই সূত্র ধরে বাকি আসামিদের গ্রেপ্তার করে। পরে ৪ জন আসামির তথ্যে পুলিশ আরও ৪ জনকে গ্রেপ্তার করে এবং অটো বাইকটি উদ্ধার করা হয়। পরবর্তীতে এ মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

কালবেলা/এসওআর/এমএ/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

১০

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

১১

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

১২

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

১৩

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

১৪

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

১৫

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৬

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১৭

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১৮

ছেলের হাতে বাবা খুন

১৯

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

২০
X