মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ১০:৫৩ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

কৃষক হত্যায় গ্রেপ্তার ২

ঝিনাইদহ জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
ঝিনাইদহ জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কৃষক ছয়ফল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় আমিরুল ইসলাম ও মজনু নামে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় তাদের কুষ্টিয়া জেলার সদর ও ইবি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনিরুল ইবি থানার আস্তানগর গ্রামের আমিরুল ইসলামের ছেলে এবং মজনু কুষ্টিয়া সদর থানার খোর্দ আইলচারা গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। পরে আসামিদের স্বীকারোক্তিতে বুধবার রাত ৯টার দিকে হরিণাকুণ্ডু উপজেলার কুমার নদে কচুরিপানার মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় ছয়ফলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর নিখোঁজ হয় ছয়ফল। একই বছরের ১ ডিসেম্বর এ বিষয়ে তার ভাই নয়ফল ইসলাম থানায় নিখোঁজ ডায়েরি করেন।

নয়ফল ইসলাম জানান, আসামি মনিরুল ইসলামের সঙ্গে তার ভাইয়ের ভালো পরিচয় ছিল। সে তাদের বাড়িতে কাজ করত এবং থাকত। ছয়ফল নিখোঁজের পরও তাদের বাড়িতে পাঁচদিন ছিল। ওইদিন বিকেলে সে পার্শ্ববর্তী ইবি থানার ঝাউদিয়া বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসে না।

হরিণাকুণ্ডু থানার ওসি জিয়াউর রহমান বলেন, বুধবার সন্ধ্যায় দুই আসামিকে গ্রেপ্তারের পর তাদের স্বীকারোক্তিতে নিহতের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নারীঘটিত বিষয়ে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে হত্যার মূল কারণ জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

ব্রাজিলের জালে জাপানের গোল

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১০

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

১১

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

১২

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

১৩

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১৪

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

১৫

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

১৬

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

১৭

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

১৮

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

১৯

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

২০
X