কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৩:০৯ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

রঙিন ফুলকপিতে তিনগুণ লাভ, বদলে গেল আসলামের ভাগ্য

নিজের চাষ করা রঙিন ফুলকপি হাতে নিয়ে দেখাচ্ছেন পাবনার আসলাম আলী। ছবি : কালবেলা
নিজের চাষ করা রঙিন ফুলকপি হাতে নিয়ে দেখাচ্ছেন পাবনার আসলাম আলী। ছবি : কালবেলা

রঙিন ফুলকপি চাষ করে আলোড়ন সৃষ্টি করেছেন পাবনা সদর উপজেলার বিল ভাদুরিয়া গ্রামের কৃষক আসলাম আলী। তার রঙিন ফুলকপিতে পাবনা শহরে এমনকি জেলার অন্যান্য হাটবাজারগুলোতে সবজির দোকান ছেয়ে গেছে। বিনিয়গের তিনগুণ লাভ করছেন তিনি। এতে ভাগ্য বদলে গেল তার।

সবজির পাইকারি বাজারে যেখানে সাদা ফুলকপি বিক্রি হয় ২০-২৫ টাকা কেজি দরে, সেখানে তিনি রঙিন ফুলকপি ৬০-৬৫ টাকা কেজি দরে বিক্রি করছেন। যা সাধারণ সাদা ফলকপির তিনগুণ।

সবজির দোকানগুলোতে ক্রেতারা আসার সঙ্গে সঙ্গেই আকৃষ্ট করে এ ফুলকপি। বেচাকেনাতেও ধুম পড়েছে বেশ। প্রথমবার এমন ফুলকপি দেখেই কেনার ইচ্ছা পোষণ করছেন অনেক ক্রেতা। কৌতূহল আর শখের বসে ক্রেতারা রঙিন ফুল কপি কিনে হাসিমুখে বাড়ি ফিরছেন। খুচরা বাজারে প্রতি কেজি ফুল কপি বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা।

কৃষক রফিকুল কালবেলাকে বলেন, গত বছর আমার দুই মেয়ে রঙিন ফুলকপির ভিডিও দেখে। এরপর তারা আমার কাছে এসে এই ফুলকপি চাষ করার জন্য অনুরোধ করে। আমিও ভিডিও দেখে মুগ্ধ হই এবং চাষ করার জন্য চিন্তা-ভাবনা করি। এজন্য আমি প্রথমে পাবনা সদর উপজেলা কৃষি অফিসে যাই কিন্তু তাদের কাছে এ বিষয়ে কিছু করার নেই বলে জানান। এরপর ইউটিউবে যে ভিডিও করেছিল তাকে ফোন করি। ওরা বলল ঢাকায় যোগাযোগ করার জন্য, এরপর আমি ঢাকায় বীজ ভাণ্ডারে যোগাযোগ করে বীজ নিয়ে এসে আবাদ করি।

তিনি আরও বলেন, আমার দেড় বিঘা জমিতে প্রায় ৬ হাজারের বেশি ফুলকপির গাছ রোপণ করেছিলাম। সবগুলো ভালোভাবেই বড় হয়েছে। এখন আমি প্রতিদিন এগুলো কেটে সরাসরি বাজারের নিয়ে বিভিন্ন দোকানে পাইকারি দামে বিক্রি করি। আমি পাইকারি ৬০-৬৫ টাকা কেজি দরে বিক্রি করি। খুচরা বাজারে সেগুলো বিক্রি হচ্ছে কেজিতে ৮০-১০০ টাকা পর্যন্ত।

রফিকুলের বাবা ওমর আলী বলেন, প্রথম দিকে আমার চিন্তা হয়েছিল যে এগুলো সঠিকভাবে হবে কি না। কিন্তু আমার ছেলের দেড় বিঘা জমিতেই সফলভাবে আবাদ হয়েছে। কপিগুলোও বেশ বড় হয়েছে। আবাদের খরচ অন্যান্য কপির মতোই। আলাদা কিছুই নেই। তবে জৈব সার একটু বেশি দেওয়া লাগে। অনেকেই এক ফুলকপি দেখতে আমাদের জমিতে আসছেন। কেউ ছবি তুলছে আবার কেউ কিনে নিয়ে যাচ্ছেন। আমাদের তো ভালোই লাগছে।

পাবনা শহরের সবজি বিক্রেতা মনিরুল ইসলাম বলেন, ভালোই বেচাকেনা হচ্ছে। সাদা কপি বিক্রি হচ্ছে যেখানে ৫০-৬০ টাকা কেজি সেখানে রঙিন ফুলকপি বিক্রি করছি ৮০-১০০টা কেজিতে। ক্রেতাদের বাড়তি আগ্রহ থাকায় ভালো দামে বিক্রি হচ্ছে। অনেক ক্রেতা এসে বলছে, স্বাদও ভালো। আমি নিজেই প্রতিদিন ৫০-৬০ পিচ রঙিন ফুলকপি বিক্রি করছি।

এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনার উপপরিচালক ড. মো. জামাল উদ্দীন বলেন, এগুলো জাপানি জাতের ফুল কপি। আমাদের দেশে মাত্র দুই বছর আগে আবাদ শুরু হয়। পাবনাতে সাধারণত সাদা কপিই চাষ হয়, এবারই প্রথম এ রঙিন কপি চাষ করা হয়েছে। আগামীতে কেউ যদি এমন রঙিন কপি আবাদ করতে চান তাহলে কৃষি সম্প্রসারণ অফিস থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

সংসদে প্রধানন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

১০

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

১১

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

১২

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

১৪

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

১৫

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

১৬

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

১৭

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

১৮

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

১৯

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

২০
X