নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারির নির্বাচন পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না : খোকন

নরসিংদীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য দেন খায়রুল কবির খোকন। ছবি : কালবেলা
নরসিংদীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য দেন খায়রুল কবির খোকন। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বাংলাদেশের মানুষ পিআর বোঝে না। এসব চিন্তাভাবনা বাদ দিতে হবে। কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। ফেব্রুয়ারি মাসে ঘোষিত নির্বাচন পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না।

বুধবার (২০ আগস্ট) বিকেলে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর মাধবদী এসপি স্কুল মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছেন, তারা লাভবান হতে পাবেন না। স্বৈরাচার সরকারের আমলে দিনের ভোট রাতে হয়ে গেছে, আমি আর ডামি ভোটও হয়েছে কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। দেশের মানুষ মুখিয়ে আছে বিএনপিকে ভোট দেওয়ার জন্য।

খায়রুল কবির খোকন বলেন, আমরা আজ একটি গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছি অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে। আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম আকরাম, তাহমিদ ও মাধবদীর সুমন-শাওনসহ যারা জীবন দিয়েছেন, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং গভীর শ্রদ্ধা জানাচ্ছি।

মাধবদী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ রাজীবের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইলতুৎমিস সওদাগর এ্যানী। উদ্বোধক ছিলেন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাধবদী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুবায়েরুল ইসলাম, মাধবদী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন মোল্লা, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুম ভূইয়া প্রমুখ।

সভা শেষে বর্ণাঢ্য র‌্যালিটি মাধবদীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রাচ্যের ম্যানচেস্টার মোড়ে গিয়ে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১০

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১১

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১২

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৩

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৪

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৫

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৬

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৭

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৮

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৯

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

২০
X