নোয়াখালী জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০৫:৩৬ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে প্রবাসীকে কুপিয়ে হত্যা

সুধারাম মডেল থানা, নোয়াখালী। ছবি : কালবেলা
সুধারাম মডেল থানা, নোয়াখালী। ছবি : কালবেলা

নোয়াখালীর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

নিহত মো. সৌরভ হোসেন সাজ্জাদ (২০) উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ৩ নম্বর রামকৃঞ্চপুর গ্রামের আহাম্মদ মুন্সি বাড়ির মো. সবুজের ছেলে।

সোমবার (২৯ জানুয়রি) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাধেরহাট পূর্ব বাজারের তাবাসসুম স্টেশনারি অ্যান্ড ভ্যারাইটিজ শপের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- একই গ্রামের নাজিম উদ্দিন (১৮), রাকিব (২৪), রিয়াজ (২২) এবং রাজিব (২৫)। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্য দুজন ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, এই এলাকার তিন গ্রামের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরে আজ দুপুরের দিকে স্থানীয় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপ বাধেরহাট বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আবুধাবি প্রবাসী সৌরভকে কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষে জড়ানো দুগ্রুপই স্থানীয় সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল করিম বাবুর অনুসারী। তবে অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার বাবুর মুঠোফোনে কল করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

সুধারাম মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, একই ইউনিয়নের তিন গ্রামের মানুষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১০

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১১

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১২

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৫

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৬

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৭

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৮

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৯

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

২০
X