সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০১:৫৯ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

জামালপুরে বিএনপির কালো পতাকা মিছিল

জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির কালো পতাকা মিছিল। ছবি : কালবেলা
জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির কালো পতাকা মিছিল। ছবি : কালবেলা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিল দাবিতে দলীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে সরিষাবাড়ীতে কালো পতাকা মিছিল করেছে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলা বিএনপির ব্যানারে এ কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। কালো পতাকা মিছিলটি শহরের মহিলা কলেজ মোড় হতে বের হয়ে আরামনগর বাজার, জি কে প্লাজাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সমবেত নেতাকর্মীরা একটি পথসভা করে।

পথসভায় জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির জলবায়ুবিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুল আওয়াল।

এ সময় তিনি বলেন, গত ৭ জানুয়ারি আওয়ামী লীগ যে ভোটারবিহীন নির্বাচন করে সরকার গঠন করেছে তা বিএনপি ও এ দেশের জনগণ মেনে নেয়নি। এই সরকারকে বিশ্বের উন্নত কোনো গণতান্ত্রিক দেশও মেনে নেয়নি এবং কোনোদিন মেনে নেবে না। যতদিন পর্যন্ত আমরা আমাদের ভোটাধিকার ফিরে না পাব, স্বাধীনভাবে চলতে না পারব, ততদিন পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী লেকু, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য খাইরুল ইসলাম শ্যামল, মামুনুর রশিদ কবির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা চপল, আব্দুল আলম সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১২

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৩

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৪

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৫

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৬

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৭

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৮

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৯

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

২০
X