চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

কলাবাগানে গাঁজা ভাগাভাগি করতে গিয়ে ধরা

গাঁজার চালান ভাগাভাগির সময় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা
গাঁজার চালান ভাগাভাগির সময় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা মোড় এলাকায় একটি কলাবাগানে গাঁজার চালান ভাগাভাগির সময় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভোররাতে গাঁজাসহ তাদের গ্রেপ্তারের বিষয়টি বুধবার (৩১ জানুয়ারি) সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মিন্টু রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, অভিনব কায়দায় বাসযোগে কুমিল্লা জেলা থেকে গাঁজার চালান চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসছে মনিরুল নামে এক ব্যক্তি। মনিরুল ইসলাম শারীরিক প্রতিবন্ধী হওয়ায় আহাদ আলী নামে এক ব্যক্তির সহায়তায় এই চালান নিয়ে আসে।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা মোড়ে একটি কলাবাগানের মধ্যে গোপনে গাঁজা ভাগাভাগি করার সময় মনিরুল ইসলাম (৩৫) সহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাকি আসামিরা হলো- শামসুল আলম (২৮), জুবায়ের হোসেন (২১), আহাদ আলী (২৭), আলামিন ইসলাম (২৬), আলিউল ইসলাম (৪৫), মামুন ইসলাম (৩৫) ও আলম (২২)।

এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে, গ্রেপ্তার ৮ জনকে মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১০

ছেলের হাতে বাবা খুন

১১

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

১২

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

১৩

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৪

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

১৫

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১৬

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

১৮

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

১৯

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

২০
X