ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৭ এএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

শৈলকুপায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ঝিনাইদহের শৈলকুপায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার রিয়াজুল ও মানি নামের দুজনের বিরুদ্ধে। বুধবার (৩১ জানুয়ারি) রাত ৯টার দিকে শৈলকুপার উমেদপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। বুধবার রাতেই ধর্ষণের শিকার গৃহবধূর পরিবারের পক্ষ থেকে শৈলকুপা থানায় বিষয়টি অবগত করা হয়েছে।

ভুক্তভোগী ওই গৃহবধূ বলেন, ‘বুধবার রাত ৯টার দিকে আমি আমার মেয়েকে নিয়ে ঘরে মোবাইল দেখছিলাম। এ সময় রিয়াজুল ও মানি জানালার পাশ থেকে আমাকে ঘরের দরজা খুলতে বলে। কিন্তু আমি দরজা না খোলায় তারা দুজনে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। একজন আমার মেয়ের মুখ চেপে ধরে এবং অপরজন আমাকে ধর্ষণ করে। পরে আমার ও আমার মেয়ের চিৎকারে আমার শাশুড়ি চলে এলে তারা দ্রুত পালিয়ে যায়।’

এ বিষয়ে শৈলকুপা থানার ওসি (তদন্ত) মো. রিয়াজুল কবির জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে ভুক্তভোগীর বয়ান অনুসারে মামলা গ্রহণ করে পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে ভুক্তভোগী গৃহবধূ ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা জামায়াতের

৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ 

৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

সৌদিতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

৭৫ হাজার টাকার জাল নোটসহ আটক ১

সম্মান দিয়ে কথা বলুন, মি. ট্রাম্প; নইলে ভিন্ন ভাষায় জবাব দেব: বাকের জোলঘাদর

টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

৬ দিনের বিরতি শেষে আজ আবারও বসছে সংসদ অধিবেশন

সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে নির্মাণকাজ

রাজধানীতে আজ কোথায় কী

১০

তীব্র ভাঙন / ১৫ দিনে নদীগর্ভে ১৯ বাড়ি

১১

খামে‌নির মরদেহ পৌঁছেছে পবিত্র শহর কোমে

১২

মরক্কোয় আইএসের হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ১০

১৩

দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম, বিদায় স্বাগতিক যুক্তরাষ্ট্র

১৪

০৭ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে আগুন

১৬

ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৭

ডলারের চাপে বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৮

১১২ দিন অপেক্ষার পর  / এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে দেশে আসছে ‘নর্ডিক’

১৯

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

২০
X