যশোর ব্যুরো
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০০ এএম
অনলাইন সংস্করণ

যশোর কারাগারে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত কয়েদির মৃত্যু

যশোর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
যশোর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

যশোরে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি হাবিবুর রহমান (৭০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে যশোর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুর ঘটনাটি ঘটে।

মৃত হাবিবুর মাগুরার শালিখা উপজেলার কোটপাড়া গ্রামের মৃত গহর আলী মুন্সির ছেলে। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলর শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাগার সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগার অভ্যন্তরে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত হাবিবুর রহমান হঠাৎ করে শারীরিক অসুস্থ হয়ে পড়লে কর্তব্যরত কারারক্ষীরা জরুরি ভিত্তিতে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেজোয়ান পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পার্থ প্রতিম চক্রবর্তী জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলর শরিফুল আলম বলেন, ‘মাগুরার শালিখা উপজেলার কোটভাগ গ্রামে সাহেব আলী নামে এক কৃষককে হত্যার দায়ে হাবিবুরকে মৃত্যুদণ্ড দেয় আদালত। ২০২৩ সালের (৬ জুন) দুপুরে মাগুরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারজানা ইয়াসমিন এ আদেশ দেন। পরে মাগুরা কারাগার থেকে হাবিবুর রহমানকে ২০ জুন যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এরপর ফাঁসির কনডেম সেলে রাখা হয়। শনিবার সকালে হঠাৎ করে তিনি অসুস্থ হলে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়। মৃতের পরিবারকে জানানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

১০

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

১১

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

১২

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

১৩

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

১৪

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

১৫

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

১৬

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

১৭

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

১৮

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

১৯

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

২০
X