নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

জিয়া হলের নাম পরিবর্তনের দাবি শামীম ওসমানের

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় জিয়া হল ভেঙে সেই স্থানে নতুন ভবন তৈরি করে ‘৬ দফা ভবন’ নাম করার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।

স্থানটি বঙ্গবন্ধুর ৬ দফা ঘোষণার স্মৃতিবিজড়িত স্থান উল্লেখ করে তিনি এ দাবি জানান।

রোববার (৪ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্ন-উত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নে শামীম ওসমান এ দাবি উত্থাপন করেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

শামীম ওসমান বলেন, ‘যারা জাতির পিতার ৬ দফার সঙ্গে যুক্ত ছিলেন সেই সিনিয়র নেতারা এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। জাতির পিতা নারায়ণগঞ্জে গিয়ে ৬ দফা ঘোষণা করেছিলেন। ‘বালুর মাঠ’ নামে সেখানে একটি মাঠ ছিল। ঘোষণা দেওয়ার পর তিনি (বঙ্গবন্ধু) গ্রেপ্তার হয়েছিলেন। জিয়াউর রহমান ক্ষমতায় এসে সেই স্মৃতি ভুলিয়ে রাখতে সেখানে ‘নারায়ণগঞ্জ মিলনায়তন’ নামে একটি অডিটোরিয়াম করেন। আমরা বাধা দিয়েছিলাম, মার খেয়েছিলাম, আমাদের মধ্যে অনেকে জেলেও গিয়েছিল। কিন্তু আমরা ঠেকাতে পারিনি।’

তিনি বলেন, তারপর খালেদা জিয়া এসে সেটাকে আবার ‘জিয়া হল’ নাম দেন। তার (জিয়ার) একটা বিশাল ছবি টানিয়ে পাথরের মূর্তি দিয়ে ওখানে রাখা হয়েছে। এই জায়গাটি হচ্ছে জেলা প্রশাসকের অধীনে। জাতির পিতার পদচিহ্ন ওখানে পড়েছিল। ৬ দফা আমাদের স্বাধীনতার সনদ ছিল।

শামীম ওসমান মন্ত্রীর (স্থানীয় সরকার) দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আমরা চাই, ওখানে- নারায়ণগঞ্জে আপনার তত্ত্বাবধানে, জেলা পরিষদের মাধ্যমে একটি ভবন হোক এবং সেই ভবনের নাম ‘৬ দফা ভবন’ রাখা হোক। এ ব্যাপারে আমরা একটি চিঠি আপনাকে দিলে, আপনি দ্রুত গতিতে সম্পন্ন করবেন কি না।’

এই দাবি নারায়ণগঞ্জবাসীর প্রাণের দাবি বলেও সংসদে উল্লেখ করেন শামীম ওসমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

নগরে বাগান করে বেড়ানো রকিবুল পাচ্ছেন জাতীয় পরিবেশ পদক

মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, আসামি রিমান্ডে

বান্দরবানে পাহাড় ধসে ৫ বসতঘর ক্ষতিগ্রস্ত

তুমুল বিতর্কের মধ্যে অবশেষে মুখ খুলল ফিফা

চবির শাটল ট্রেন চলাচল বন্ধ

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১০ ও ১১ জুলাইয়ের ৫ পরীক্ষা স্থগিত

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব নিলেন শিবা-জয় কমিটি

তদন্তের মুখে থাকা বেবিচক প্রকৌশলী শরিফুলকে বদলি

১০

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবেরের

১১

‘হেয়ারকাট’ নয়, সুদসহ পুরো আমানতই ফেরত পাবেন গ্রাহকরা: অর্থমন্ত্রী

১২

ট্রাম্পের এক ঘোষণায় বাড়ল তেলের দাম

১৩

গুলিতে ফিলিস্তিনি গোলরক্ষকের মৃত্যু! এখনও নীরব কেন ফিফা? বিতর্ক চরমে

১৪

হরমুজ প্রণালিতে হামলার পর ঝুঁকিতে ৬ হাজার নাবিকের জীবন

১৫

রংপুর বিভাগীয় ছাত্র সমাবেশ সফল করতে গাইবান্ধা জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা

১৬

বড় দায়িত্বে বিরোধী দল, উপনেতার নেতৃত্বে সরকারি হিসাব কমিটি গঠন

১৭

‘প্যাসেঞ্জার’ অ্যাপে মিলবে বাসভাড়া ও রুটের তথ্য

১৮

উত্তর আমেরিকায় সেরা ক্রিটিকস অ্যাওয়ার্ড পেল ‘মানুষের বাগান’

১৯

সালমানের ‘রাফ অ্যান্ড টাফ’ লুকে উত্তাল নেটপাড়া

২০
X