ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

দিনাজপুরের ঘোড়াঘাটে ব্যাটারি চালিত অটোভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ডুগডুগি-রাণীগঞ্জ আঞ্চলিক পাকা সড়কের চৌড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি পুড়ইল গ্রামের বিনয় চন্দ্র দাস (২২) ও একই উপজেলার চৌড়িয়া এলাকার জিতু মিয়া (১৫)। এ দুই বন্ধু ডুগডুগি বাজারে একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মোটরসাইকেল মেরামতের জন্য যন্ত্রাংশ কিনতে পার্শ্ববর্তী রাণীগঞ্জ বাজারে যাচ্ছিলেন দুই বন্ধু। তাদের মোটরসাইকেলটি চৌড়িয়া এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে আরোহী বিনয় চন্দ্র দাস মারা যান। অপরদিকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জিতু মিয়াকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথে তিনিও মারা যান। ঘটনার পর অজ্ঞাত অটোভ্যানচালক গাড়িটি রেখে পালিয়ে যান।

ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান জানান, দুর্ঘনায় মোটরসাইকেলের দুজন আরোহী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১০

আজকের নামাজের সময়সূচি

১১

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১২

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৩

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৪

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৫

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৬

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৭

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৮

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৯

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

২০
X