সিলেট প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৪ পিএম
অনলাইন সংস্করণ

হালচাষের ট্রাক্টর উল্টে নিহত ২

দুর্ঘটনাকবলিত ট্রাক্টর। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত ট্রাক্টর। ছবি : কালবেলা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পাওয়ার টিলার (হালের চাষের ট্রাক্টর) উল্টে দুজন নিহত হয়েছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার তোয়াকুল ইউনিয়নের চিরুরপাড় গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে পাওয়ার টিলার (ট্রাক্টর) দিয়ে ক্ষেতে হালচাষ করে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। ট্রাক্টরটি মুহূর্তে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের চালক রাজু আহমদ (২৬) ও সহকারী হালিম উদ্দিন (১৫) নিহত হন। নিহত রাজু তোয়াকুল ইউনিয়নের কান্দিগ্রামের আব্বাস আলীর ছেলে ও হালিম উদ্দিন চিরুরপাড় গ্রামের আব্দুর রহিমের ছেলে।

এ ঘটনায় আরও একজনকে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

চসিকের ২২৬০ কোটি টাকার নতুন বাজেট ঘোষণা

‘হরমুজ প্রণালি ইরানের সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ’

মালদ্বীপে এক তরুণের সঙ্গে কেয়া পায়েলের ভিডিও ভাইরাল, কে এই তরুণ?

বাড়ি ফেরার পথে জুলাই শহীদের ভাই নিহত

স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার / রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন অভিনেতা আলভী

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মন্ত্রণালয়ের বিশেষ বার্তা

৫২ বছরের ঠিকানায় ইতি টানতে যাচ্ছেন সালমান?

ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

১০

পাঁচ অভিযোগ থেকে খালাস পেলেন ইনু

১১

এসএসসি পাসেই আনসার বাহিনীতে চাকরির সুযোগ

১২

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

১৩

আদ-দ্বীন হাসপাতালে চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

১৪

স্বপ্নভাঙা ৬ কফিনে ফিরল প্রবাস জীবন

১৫

জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড

১৬

‘রেফারির বিতর্কিত সিদ্ধান্তেই’ কী বাদ পড়ল জার্মানি?

১৭

চমক নিয়ে ফিরছেন ইমরান-ন্যান্সি

১৮

ব্রাজিলকে বিদায় দেওয়া সেই গণক দেখলেন তার নিজের দেশই নাই

১৯

হাসপাতালে ভর্তি গীতিকার মিল্টন খন্দকার

২০
X