শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

তিস্তায় নৌকাডুবি, নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার

নিখোঁজদের খুঁজতে ডুবুরি দল কাজ করছে। ছবি : কালবেলা
নিখোঁজদের খুঁজতে ডুবুরি দল কাজ করছে। ছবি : কালবেলা

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় তিন দিন শ্রমিক নিখোঁজের ঘটনায় শফিকুল ইসলাম নামের একজনকে উদ্ধার করা হয়েছে। বাকি দুজনকে উদ্ধারের কাজ করছে ডুবুরি দল। রবিবার (৯ জুলাই) সকাল ৯টায় উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নের ধুবনী গ্রামের তিস্তা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ আরও দুজন হলেন হাতীবান্ধা উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের বাসিন্দা ফজলুল হক (৫৯), আহিদুল (৫০)।

হাতীবান্ধা থানার ওসি শাহ আলম বলেন, একটি নৌকায় ১০ কৃষক তিস্তার চরে যাচ্ছিলেন। নদীর মাঝখানে প্রবল স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়। স্থানীয়রা দ্রুত অন্য একটি নৌকা নিয়ে সাতজনকে উদ্ধার করলেও বাকি তিনজন নিখোঁজ হন।

হাতীবান্ধা ফায়ার স্টেশন অফিসার মনির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারা এসে ওই তিনজনকে খোঁজা শুরু করে। তবে এখন পর্যন্ত শফিকুল নামের একজনকে উদ্ধার করেছে ডুবুরি দল।

নিখোঁজ আহেদুলের বড় ভাই আজিজুল ইসলাম বলেন, আমার ছোট ভাই একজন দিনমজুর। তার পাঁচ ছেলেমেয়ে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। সকালে বাড়ি থেকে বের হয়ে যায় কাজের জন্য। পরে জানতে পারি তিনি নদীতে ডুবে নিখোঁজ হন।

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) মুসা মিয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এসেই ডুবুরি দলকে খবর দেই। তারা একজনকে উদ্ধার করেছে বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X