ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৭ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

আবার বাড়ছে পেঁয়াজের দাম, রসুনে স্বস্তির আভাস

পেঁয়াজ-রসুনের দোকানে ক্রেতার অপেক্ষায় বিক্রেতা। ছবি : কালবেলা
পেঁয়াজ-রসুনের দোকানে ক্রেতার অপেক্ষায় বিক্রেতা। ছবি : কালবেলা

এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের ফুলবাড়ীতে রসুনের দাম কেজিতে কমেছে ২০ টাকা। অপরদিকে পেঁয়াজের দাম আবার বাড়তে শুরু করেছে। গত সপ্তাহের চেয়ে দেশি পেঁয়াজ কেজি প্রতি ১০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ফুলবাড়ীর পাইকারি ও খুচরা সবজি বাজার ঘুরে দেখা যায়, সব ধরনের রসুনের দাম কমেছে। চায়না রসুন ২৪০ টাকা এবং দেশি রসুন ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দুই দিন আগে চায়না রসুন ২৬০ টাকা কেজি দরে, আর দেশি ২৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এতে করে কেজিতে কমেছে ২০ টাকা। এদিকে দেশীয় পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দুই দিন আগেও খুচরা বাজারে ৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এতে কেজিতে বেড়েছে ১০ টাকা।

পৌর বাজারে রসুন কিনতে আসা জীতেন্দ্র নাথ বর্মন বলেন, ‘গত সপ্তাহে ২৬০ টাকা কেজি দরে চায়না রসুন কিনেছেন। কিন্তু আজ (মঙ্গলবার) দাম কম হওয়ায় ২৪০ টাকা কেজি দরে দেড় কেজি রসুন কিনেছেন। এভাবে যদি সব নিত্যপণ্যের দাম কমে আসত তাহলে সবার জন্য খুব ভালো হতো।’

পৌর বাজারে খুচরা রসুন ও পেঁয়াজ বিক্রেতা হারুন উর রশীদ বলেন, ‘খুচরা ব্যবসায়ীরা পাইকারি বাজার থেকে প্রকারভেদে ৭৫ থেকে ৭৬ টাকা কেজিতে কিনে খুচরা বাজারে ৮০ টাকা কেজি দরে বিক্রি করছেন। এতে আবার পরিবহন খরচ রয়েছে। আদমানি কমে যাওয়ায় পেঁয়াজের দাম বেড়েছে। তবে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হলে দাম প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকার মধ্যে চলে আসবে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খুচরা ও পাইকারি বাজার নিয়মিত মনিটরিং করা হচ্ছে। কেউ অযৌক্তিকভাবে কোনো পণ্যের দাম বাড়ালে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মধ্যেমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানালেন রাষ্ট্রদূত

মিসর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহত ২

জাবি শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ, ৬ বাস আটক

সরকারি সম্পত্তি আত্মসাৎ / সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু

মিরপুরে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

পাহাড় ধসের শঙ্কা: পাঁচ জোনে বিভক্ত চট্টগ্রাম, ৮ শেল্টার হোম প্রস্তুত

ডিএমপির ৬ ডিসির পদে রদবদল

যুক্তরাজ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি  

সমস্যা থাকবেই, বসে থাকলে চলবে না: প্রধানমন্ত্রী

১০

খাচ্ছেন কম, তবুও বাড়ছে ওজন? জেনে নিন কারণ ও করণীয়

১১

বিরতির অবসান, যে সিনেমা দিয়ে ফিরছেন বুবলী

১২

অন্ধকারে বান্দরবানের ৪ উপজেলা

১৩

পরিবেশ সচিবকে প্রত্যাহার

১৪

ফোনে খুনির কল / ‘তোর বাবাকে মারতে চাইনি, কয়েকটা ছুরিকাঘাত করেছি’ 

১৫

বিশ্বকাপের মাঝেই মেসির বউকে বিশেষ উপহার পাঠালেন রোনালদোর বান্ধবী

১৬

একসঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছাড়লেন বাবা-ছেলে

১৭

সংগঠিত হোন, লড়াই এখনো বাকি: মাহফুজ আলম

১৮

মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৯

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন আনিছুর রহমান

২০
X