চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

বিআরটিসি বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৫

দিনাজপুরের চিরিরবন্দরে দুর্ঘটনাকবলিত বাস। ছবি : কালবেলা
দিনাজপুরের চিরিরবন্দরে দুর্ঘটনাকবলিত বাস। ছবি : কালবেলা

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী চার্জারভ্যানকে একটি বিআরটিসি বাস ধাক্কা দিলে চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার দিনাজপুর-রংপুর মহাসড়কের রানীরবন্দর বাজারে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনার দুদিন পর বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহিন আলম নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহত শাহিন আলম চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের সাহাপাড়ার মৃত জহির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী দ্রুতগতির বিআরটিসি বাস রানীরবন্দর বাজারে পৌঁছালে দাড়িয়ে থাকা যাত্রীবাহী চার্জারভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

চিরিরবন্দর থানার ওসি আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিআরটিসি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই পথচারী ও দুই মধু ব্যবসায়ীসহ চারজন নিহত হন। এসময় গুরুতর আহত চারজনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

আজ বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় শাহিন আলম নামে আরেকজন মারা গেছেন। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে। ১০ মাইল হাইওয়ে থানা পুলিশ মামলার তদন্ত করছে।

এর আগে গত মঙ্গলবার দুর্ঘটনাস্থলে নিহতরা হলেন- দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি বটতলী এলাকার খোচামুদ্দিনের ছেলে ভ্যানচালক আব্দুল মজিদ (৫০) ও একই উপজেলার গোয়ালডিহি প্ল্যানবাজার এলাকার ইসমাইল হোসেনের ছেলে ভ্যানচালক নজরুল ইসলাম ওর‌ফে নজু (৪৫), কক্সবাজারের টেনকাফ উপজেলার হটিখোলা এলাকার মৃত মংসু চাকমার ছেলে নত্তা ইয়াং চাকমা (৫২) ও একই এলাকার ইশ এসং চাকমার ছেলে সাইওঙ্গো চাকমা (৪৫)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর প্রেমের পর বিয়ে, দুমাসেই স্বামীর করুণ পরিণতি

প্রাইজবন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, লাখপতি হলেন যারা

প্রতিদিনের এই ৭ অভ্যাস বারোটা বাজাচ্ছে আপনার ঘুমের, এখনই সতর্ক হোন

শেষ পর্যন্ত বিশ্বকাপে যাচ্ছে পাকিস্তান, তবে...

১১ দলীয় জোটের প্রার্থীকে হত্যাচেষ্টার অভিযোগ

যে ৪ ব্যক্তি রোজা ভেঙে ফেলতে পারবেন

ছেলের দায়ের আঘাতে প্রাণ গেল মায়ের

ওসমান হাদি হত্যায় গোলাম রাব্বানীর বন্ধু রুবেলের দায় স্বীকার

তারেক রহমানের পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করল পাকিস্তান

১০

কুৎসা রটিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস

১১

গণভোটে ‘না’ ভোট নিয়ে যা জানালেন মনির হায়দার

১২

বিজয়ী হলে পরাজিত প্রার্থীদের পরামর্শ নিয়ে কাজ করব : তুলি

১৩

দুর্নীতিবাজদের ঋণ কোনোদিন শোধ হবে না

১৪

ফ্যামিলি কার্ড : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

১৫

এক দিনে কতটা আলু খাওয়া নিরাপদ? জানালেন পুষ্টিবিদ

১৬

ইরানে সামরিক হামলার দিনক্ষণ মধ্যপ্রাচ্যের মিত্রকে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র

১৭

টুপির রাজনীতি ও নির্বাচন

১৮

পার্লামেন্টে সত্যি কথা শুনতে চাইলে আমাকে ভোট দেন : ফজলুর রহমান

১৯

চট্টগ্রামকে ক্রীড়া নগরী হিসেবে গড়ে তুলতে নতুন উদ্যোগ

২০
X