মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে ইটভাটায় অভিযান, সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জে ইটভাটায় অভিযান চালানো হয়। ছবি : কালবেলা
মুন্সীগঞ্জে ইটভাটায় অভিযান চালানো হয়। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইট প্রস্তুতকারক তিন প্রতিষ্ঠানের মালিকদের সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চলে। এ সময় ওই ৩টি ইট প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মালিকদের এই অর্থদণ্ড দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি।

ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপনা নিয়ন্ত্রণ আইন অমান্য করা এবং বায়ু দূষণের অপরাধে তাদের এ শাস্তি দেওয়া হয়েছে।

জানা গেছে, খাজা ব্রিকসকে ৫ লাখ, সাজিদ ব্রিকসকে ৫ লাখ ও স্টার গ্রিন ব্রিকসকে ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা নিয়ন্ত্রণ আইন মেনে ইটভাটা পরিচালনার জন্য মালিকদের নির্দেশনা দেওয়া হয়।

এ সময় অভিযানে দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট্রি মো. আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মান্নান মিয়া। মুন্সীগঞ্জ জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরেও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১০

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১১

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১২

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৩

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৪

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৫

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৬

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৭

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১৮

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১৯

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

২০
X