কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

স্বামী-স্ত্রী মিলে করতেন মাদকের ব্যবসা

গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ী। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ী। ছবি : কালবেলা

মৌলভীবাজারের বড়লেখায় মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন স্বামী-স্ত্রী। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌরশহরের মহুবন্দ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, খলিলুর রহমান (৫৫) ও তার স্ত্রী সফিরুন নেছা (৪৫)। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি সঞ্জয় চক্রবর্ত্তীর দিক নির্দেশনায় বিকেলে এসআই জাহেদ আহমদ, এসআই আতাউর রহমান, এসআই মাসুদ পারভেজ, এসআই স্বপন কান্তি দাসসহ একদল পুলিশ বড়লেখা পৌরশহরের মহুবন্দ এলাকায় অভিযান চালান। অভিযানকালে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী খলিলুর রহমান ও তার স্ত্রী সফিরুন নেছাকে গ্রেপ্তার করেছে।

বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, ইয়াবা ট্যাবলেট বেচা-কেনার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক ব্যবসায়ী খলিলুর রহমানের বাড়িতে অভিযান চালায়। তল্লাশি করে পুলিশ তাদের কাছ থেকে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১০

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১১

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১২

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৩

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১৪

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১৫

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

১৬

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

১৭

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৮

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

১৯

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

২০
X