সাভার প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৫ এএম
অনলাইন সংস্করণ

সাভারে সাবেক ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি; বাড়িতে হামলা

সাভারে সাবেক ইউপি চেয়ারম্যানের বাসাবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা
সাভারে সাবেক ইউপি চেয়ারম্যানের বাসাবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সাভার উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সুজনের বাড়িতে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সাভার মডেল থানায় মামলা দায়ের করেন সাইদুর রহমান সুজন। এর আগে, বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকায় সাবেক চেয়ারম্যানের বাড়িতে আকস্মিক এই হামলার ঘটনা ঘটে।

এই ঘটনায় তিনজন আহতসহ প্রায় ২ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে দাবি সাবেক এই চেয়ারম্যানের। এ ঘটনায় আহতরা হলেন, মো. আশরাফ (৪০), মো. রনি (২৮), রাইসুল ইসলাম ইনজিয়াল (১৮)।

অপরদিকে হামলায় অভিযুক্তরা হলেন, আসলাম হোসেনের ছেলে মো. মামুন হাসান (৩৮), মৃত আক্কাছ আলীর ছেলে ফরিদুল ইসলাম (৪০), এখলাছ মিয়ার ছেলে মোস্তফা মিয়া, মৃত আলী মিয়ার ছেলে ফরিদুল ইসলাম (৪০) সহ অজ্ঞাত ৪ থেকে ৫ জন।

অভিযুক্তদের একাধিকবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

হামলার আহত রাইসুল ইসলাম ইনজিয়াল বলেন, ঘটনার দিন ৮/১০ জন লোক দেশীয় অস্ত্রসহ আমাদের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ ও আমাদের লোকজনদের মারধর করে।

বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজন কালবেলাকে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে চিহ্নিত ভূমিদস্যু মামুন হোসেন ও তার লোকজন আমার বাড়িতে আমাকে হত্যার উদ্দেশ্য হামলা করে। এসময় আমার বড় ছেলে রাইসুল ইসলাম ইনজিয়ালসহ তিনজন আহত হয়েছে। এছাড়া ভাঙচুর করে কমপক্ষে ২ লাখ টাকার ক্ষতিসাধন করে সন্ত্রাসীরা। নেক্কারজনক এই হামলার তীব্র নিন্দা জানিয়ে সাইদুর রহমান সুজন বলেন আমি চেয়ারম্যান ছিলাম, স্থানীয় আওয়ামী রাজনীতির গুরুত্বপূর্ণ পদে রয়েছি। সমাজে আমার একটি অবস্থান রয়েছ। বিনা কারণে আমার বাড়িতে হামলা করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করেছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) দিদারুল ইসলাম কালবেলাকে বলেন, সাবেক চেয়ারম্যানের বাড়িতে হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর

আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

বেঁচে থেকেও ‘মৃত’, নিজেকে জীবিত প্রমাণে দপ্তরে দপ্তরে ঘুরছেন রিকশাচালক

কেপ-ভার্দে আর্জেন্টিনাকে গোল দিলেই এক বছর ফ্রিতে রোগী দেখবেন চিকিৎসক

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, অনলাইনে দেখবেন যেভাবে

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশনে শতাধিক নতুন সদস্য

ছাত্রীনিবাসে মিলল পাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য

ফেনীতে ছাত্রদলের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

১০

আর্জেন্টিনার প্রথম একাদশে থাকছে তিন চমক!

১১

স্পেনের হয়ে ‘গ্যালারি মাতানো’ কে এই শিশু?

১২

দেশে এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী

১৩

ক্ষমা চেয়েও পার পেলেন না, দেশ ছেড়ে ‘পালাতে’ বাধ্য হলেন দক্ষিণ কোরিয়ার কোচ

১৪

ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টা, ব্যর্থ হয়ে টাকা-মোবাইল লুট

১৫

ভোট শেষ, এখন ফলের অপেক্ষা; প্রজেক্টরের পর্দায় চোখ শিল্পীদের

১৬

গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৭

অবশেষে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে ইরানে সৌদি প্রতিনিধিদল 

১৮

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৯

কাস্টমসের দুর্নীতি / বেনাপোল বন্দরে বছরে রাজস্ব ঘাটতি ৪৭৩১ কোটি টাকা

২০
X