নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

নওগাঁয় ‘হত্যা করে’ পালিয়ে ছিলেন ঢাকায়

গ্রেপ্তার হওয়া ডিএম মামুন। ছবি : কালবেলা
গ্রেপ্তার হওয়া ডিএম মামুন। ছবি : কালবেলা

নওগাঁর মহাদেবপুরে গোলাম মোস্তফা (৪২) হত্যা মামলার প্রধান আসামি ডিএম মামুনকে (২৬) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উত্তরার ৪ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ডিএম মামুন মহাদেবপুর উপজেলার বামনসাতা গ্রামের লুৎফর রহমানের ছেলে। রোববার (১১ ফেব্রুয়ারি) র‌্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের ২২ ডিসেম্বর মহাদেবপুর থানার কর্ণপুর মধ্যপাড়া গ্রামের খবির হোসেনের ছেলে গোলাম মোস্তফাকে বাড়ি থেকে ডেকে নেয় অজ্ঞাত দুই ব্যক্তি। পরে রাত ২টার দিকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায় তারা।

গোলাম মোস্তফার চিৎকারে আশপাশের বাসিন্দারা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানের চিকিৎসক রাত ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা খবির হোসেন বাদী হয়ে মহাদেবপুর থানায় হত্যা মামলা করেন। তদন্তে আসামি শনাক্ত করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়। আসামি হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাশ দাফনেও ভোগান্তির নাম সুতিখালী নদী

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে 'শ্বশুরবাড়িতে ঈদ', তৃতীয় 'বড় ছেলে' দ্বিতীয় কোন নাটক?

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১০

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

১১

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

১২

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

১৩

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১৪

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১৫

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১৬

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৭

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৮

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৯

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

২০
X