ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

এসএসসি প্রবেশপত্রের জন্য বাড়তি টাকা আদায়ের অভিযোগ

প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়, ধামরাই, সাভার। ছবি : কালবেলা
প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়, ধামরাই, সাভার। ছবি : কালবেলা

ধামরাইয়ের প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রবেশপত্র পেতে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক পারভীন আক্তার এমন কাণ্ডে জড়িত বলে জানা গেছে।

এসএসসি পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবেশপত্রের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায় করছেন। এ ছাড়া শারমিন আক্তার নামে এক শিক্ষার্থীর থেকে ১৫ হাজার টাকা নেওয়া হয়েছে বলেও জানা গেছে।

ভুক্তভোগী এসএসসি পরীক্ষার্থী শারমিন আক্তার বলেন, এসএসসি পরীক্ষার প্রবেশপত্র দেওয়ার কথা বলে প্রধান শিক্ষক ২২ হাজার টাকা চায়। পরে ১৫ হাজার টাকা দেই। বিদায় অনুষ্ঠানের দিন ওনি আমার কাছে আরও ৫ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে প্রবেশপত্র দেওয়া হবে না বলেও জানানো হয়। এ ছাড়া ওইদিন প্রত্যেক ছাত্র-ছাত্রী প্রবেশপত্রের জন্য ৫০০ করে টাকা নেওয়া হয়।

এ বিষয়ে পারভীন আক্তারের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে টাকা নেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, এ বিষয়ে আমার কাছে একটা অভিযোগ আসছে। আমরা তদন্ত করে দেখছি। ১৫ হাজার টাকা লেনদেনের কোনো কাগজপত্র নেই। উভয়পক্ষকে ডেকে সমাধান করেছি। ছাত্রীর বাসায় প্রবেশপত্র পাঠিয়ে দেওয়া হচ্ছে।

এদিকে অন্যান্য পরীক্ষার্থীর কাছ থেকে প্রধান শিক্ষকের প্রবেশপত্র বাবদ ৫০০ করে টাকা নিয়েছেন- এমন প্রশ্নের জবাবে ইউএনও বলেন, এ ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে আমরা সুনির্দিষ্টভাবে এটার কারণ বের করে বিধি মোতাবেক ব্যবস্থা নেব।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লারের পদত্যাগ

৪৮ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে মুখ খুললেন রিজভী

এমন নির্মম হত্যাকাণ্ড আগে দেখেনি গ্রামবাসী

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

১০

মিরপুরে যুবদল কর্মীকে হত্যা, কাফরুল থানায় মামলা দায়ের

১১

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

১২

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন ক্লাব

১৩

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

১৪

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

১৫

‘ফেসবুকের ভেরিফায়েড’ ব্যাজ পেতে সেলিব্রিটি হওয়া লাগবে না, পাবেন ফ্রিতে

১৬

মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

১৭

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

১৮

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১৯

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

২০
X