দিনাজপুর (হাকিমপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

কেজিতে পেয়াঁজের দাম কমলো ৩০ টাকা

বাজারে পেঁয়াজ। ছবি : কালবেলা
বাজারে পেঁয়াজ। ছবি : কালবেলা

পেঁয়াজের বাজার কিছুদিন ঊর্ধ্বমুখী থাকার পর এবার দাম কমতে শুরু করেছে। সরবরাহ বাড়ায় দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশি পেঁয়াজের দাম কেজিতে কমেছে ৩০ টাকা। দুদিন আগেও ১২০ টাকা বিক্রি হলেও এখন প্রতি কেজি পেঁয়াজ ৯০ টাকায় বিক্রি হচ্ছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) হিলি বাজারে গিয়ে এ চিত্র দেখা যায়।

বাজারে পেঁয়াজ কিনতে আসা রাব্বি ইসলাম বলেন, নিত্যপ্রয়োজনীয় সব কিছুর দাম বেড়ে এখন দ্বিগুণ হয়েছে। এরইমধ্যে দুদিন আগে হঠাৎ করে পেঁয়াজের দাম ২৫ থেকে ৩০ টাকা বেড়ে যায়। এতে আমরা বিপাকে পড়ে যাই। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ৯০ টাকায় বিক্রি হচ্ছে। দাম আরও কমলে আমাদের অনেক ভালো হয়।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা আবু তাহের বলেন, আবারও বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। দুদিন আগে পাইকারিতে প্রতি কেজি দেশি মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হয়েছে ১০০-১০৫ টাকা দরে। খুচরা ১২০ টাকা কেজি। সরবরাহ বাড়ায় বর্তমানে দাম কমে পাইকারিতে ৮৫ এবং খুচরা ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া বাজারে মেহেরপুরের পেঁয়াজ যা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রোববার এ পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০ টাকা কেজি দরে। দেশি পেঁয়াজ সরবরাহের পাশাপাশি ভারত থেকে আমদানি শুরু হলে দাম আরও কমবে বলে মনে করছেন বিক্রেতারা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে আমাদের সংস্থার পক্ষ থেকে নিয়মিতভাবে জেলার বিভিন্ন হাট বাজারে অভিযান চালানো হচ্ছে। কেউ যদি কৃত্রিম সংকটের মাধ্যমে অহেতুক কোনো পণ্যের দাম বাড়ায় তার বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫

জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল বাংলাদেশ ডেন্টাল পরিষদ

পশ্চিম তীরে একাধিক শহর ও গ্রামে ইসরায়েলি বাহিনীর অভিযান

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

ইরানে খামেনির জানাজায় নাসীরুদ্দীন পাটওয়ারীর খাবার বিতরণ

নাসা মেইনল্যান্ডের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের সিদ্ধান্ত

মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

‘প্রকৃতির একটা বিচার আছে’, যুক্তরাষ্ট্রকে বিদায় করে বেলজিয়ামের মিডফিল্ডার

ট্রাম্পের হুমকির জবাব দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১০

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার টাকা

১১

এসএসসি পাসেই চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

১২

মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলেই গ্রেপ্তার: খোকন

১৩

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরী

১৪

অষ্টম শ্রেণি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও আছে বিভিন্ন সুবিধা

১৫

আর্জেন্টিনা-মিশর ম্যাচে ‘লাল কার্ড দেখানো’ ফ্রান্সের সেই রেফারি

১৬

এরদোয়ানকে অস্ত্র না দিতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর

১৭

সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

রাঙামাটিতে টানা বৃষ্টি, বাঘাইছড়িতে নিহত ১

১৯

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে নিয়ে মুখ খুললেন স্কালোনি

২০
X