ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪১ এএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭, চালক-সহকারী গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া চালক ও সহকারী। ছবি : কালবেলা
গ্রেপ্তার হওয়া চালক ও সহকারী। ছবি : কালবেলা

ময়মনসিংহে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার নারী-শিশুসহ সাত যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের চালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশ।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে ঝিনাইগাতী সদর ইউনিয়নের বন্ধভাটপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- শেরপুর শহরের মীরগঞ্জ এলাকার চাপাতলী এলাকার আনিছুর রহমানের ছেলে মো. জাফর মিয়া জনি (৪২) ও আহসান হাবিব চানের ছেলে মো. সিরাজুল ইসলাম (৪৫)।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর খবর পেয়ে ‘আদিল সরকার বাস’র চালক ও সহকারীকে ধরতে অভিযান শুরু করে ঝিনাইগাতী থানা পুলিশ। পরে রাতে উপজেলার সদর ইউনিয়নের বন্ধভাটপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জানা গেছে, ময়মনসিংহের ফুলপুর উপজেলার নুরুজ্জামান বাবলু মিয়া তার স্ত্রী ও শিশুসন্তানসহ সিএনজিচালিত অটোরিকশা করে সদর উপজেলায় এক আত্মীয়ের জানাজায় যাচ্ছিলেন। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের সদর উপজেলার আলালপুর বড়বিলা এলাকায় পৌঁছলে শেরপুরগামী একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও সন্তানসহ অটোরিকশার সাত যাত্রী নিহত হন। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক ও সহকারী সে সময় পালিয়ে যান।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালের আগে আঙুলের চোট নিয়ে দুঃসংবাদ দিলেন মার্টিনেজ

কাশিমপুর কারাগার থেকে নারী বন্দি পলায়ন: ৭ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

হকি ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক

বন্দরের ইজারার প্রক্রিয়া বন্ধে সরকারকে সুস্পষ্ট ঘোষণার দাবি

রাউজানে ৩৫০ বন্যাদুর্গত পরিবারের পাশে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাবি অধ্যাপক নাজমুন নাহারের মৃত্যু, উপাচার্যের শোক

ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

১০০ রাকাত নফল নামাজ পড়ে ‘ভালো হওয়ার’ অঙ্গীকার, রাতেই মাদকসহ গ্রেপ্তার

নাগরিক সমস্যা সমাধানে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ

সড়কে প্রাণ গেল দুই এইচএসসি পরীক্ষার্থীসহ ৩ জনের

১০

অর্থকষ্টে শহীদ জুলাইযোদ্ধা সাংবাদিক মেহেদীর মা-বাবা

১১

ফ্যানাটিক ফেস্ট-নিউইয়র্কে বিরল এক তারার মেলা  / মেসি বললেন ইয়ামালের সাফল্য চাই, তবে ফাইনালে তাকে থামাতে চেষ্টা থাকবে সর্বোচ্চ

১২

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের নেত্রকোনা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত

১৩

এই ১৪টি কারণ আপনার ডিমেনশিয়ার ঝুঁকি বাড়াতে পারে

১৪

সৌদির মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

১৫

হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি

১৬

পদ্মার ভাঙনে বিলীন শত শত বিঘা ফসলি জমি

১৭

কুয়েতের তেল স্থাপনায় বারবার হামলা ইরানের, আহত একাধিক

১৮

গাজায় জানাজার নামাজে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ১৪

১৯

হৃদয়ের ‘লাপাত্তা’য় নুসরাত ফারিয়া

২০
X